মার্কিন অর্থনৈতিক অনিশ্চয়তা ও সরকারি শাটডাউনের সময়ে অনেকেই যখন অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি, ঠিক তখনই ডালাসের কনকর্ড চার্চে ঘটে এক আবেগঘন দৃশ্য। রোববারের প্রার্থনাসভায় চার্চটি বেকার ও সাময়িক ছুটিতে থাকা সদস্যদের জন্য বিশেষ এক চমক রাখে।
ডালাস-ফোর্ট ওয়ার্থ এলাকায় এ সপ্তাহান্তে আবহাওয়ায় বড় পরিবর্তন আসছে। শুক্রবার সকালে তাপমাত্রা ছিল হালকা শীতল —সর্বনিম্ন ৫০-এর ঘরে, সর্বোচ্চ ৬০ ডিগ্রির কাছাকাছি। রোদেলা আবহাওয়ায় দিনের শেষ দিকে পারদ ছুঁয়ে ফেলবে ৭০ থেকে ৮০ ডিগ্রির ঘর।
ডালাস শহরের কেন্দ্রস্থলে আকার্ড স্টেশনের কাছে একটি ডার্ট ট্রেনে গুলির ঘটনায় একজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে শুক্রবার (৮নভেম্বর) সকাল ১১টার দিকে।
ডালাস এরিয়া র্যাপিড ট্রানজিট ( ডার্ট ) থেকে সরে আসা উচিত কি না, সে বিষয়ে ভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে টেক্সাসের প্লানো সিটি কর্তৃপক্ষ। বুধবারের (৫ নভেম্বর) দীর্ঘ বৈঠকে সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন বছরের মে মাসে হবে ভোট।
এক বছর আগে নিখোঁজ হওয়া ৮৮ বছর বয়সী মার্টল পলকের গাড়ি দক্ষিণ ডালাসের একটি খালের পাশে উদ্ধার করেছে পুলিশ। গাড়ি উদ্ধারের পর আবারও তল্লাশি অভিযান শুরু করেছে ডালাস পুলিশ।
কয়েক সপ্তাহ ধরে অনুসন্ধানের পর ডালাস কাউন্টির ডানকানভিলে প্রায় ১ কোটি ডলারের অবৈধ মাদক জব্দ করেছে পুলিশ ও ডিইএ (ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন)। অভিযানে তিনজনকে শনাক্ত করা হয়েছে, যাদের বিরুদ্ধে ফেডারেল পর্যায়ে মামলা হচ্ছে।
জানুয়ারি থেকে ক্ষমতায় এসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাড়ি থেকে শুরু করে আসবাবপত্র পর্যন্ত নানা পণ্যে ব্যাপক শুল্ক আরোপ করেছেন। এর প্রভাব পড়েছে বৈশ্বিক বাজারে; মূল্যবৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
নিরাপত্তাজনিত কারণে ডেনভার থেকে ডালাসগামী ফ্রন্টিয়ার এয়ারলাইনসের একটি ফ্লাইট সোমবার সকালে অবতরণ করেছে।
ডালাসের ইন্টারস্টেট ২০-এর সব পূর্বমুখী প্রধান লেন সোমবার সকালে বন্ধ করে দিয়েছে পুলিশ। টেক্সাস ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন জানিয়েছে, চলমান এক পুলিশি তৎপরতার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডালাস মাভেরিকসের সঙ্গে একই ছাদের নিচে বসবাসে যেন ক্লান্ত হয়ে পড়েছে ডালাস স্টারস। আমেরিকান এয়ারলাইনস সেন্টার নিয়ে দুই দলের বিরোধ এখন শহর ছাড়িয়ে পৌঁছে গেছে উপশহর প্ল্যানোতেও। এনএইচএল দলটি সেখানে নতুন অ্যারেনা গড়ার সম্ভাবনা খতিয়ে দেখছে।
ডালাসে হ্যালোইন উদযাপনের সকালটা ঠান্ডায় শুরু হয়েছে, তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি ফারেনহাইটের আশেপাশে। দুপুরের দিকে আবহাওয়া গরম হয়ে ৭০ ডিগ্রি পর্যন্ত উঠে। সন্ধ্যার দিকে ট্রিক-অর-ট্রিটের সময় তাপমাত্রা ৬০ ডিগ্রির মধ্যে থাকবে, যা ছোট-বড় সবার জনই হবে আরামদায়ক।
শিশুর মস্তিষ্কের বিকাশে ঝুঁকি গোপন করার অভিযোগে টাইলেনল প্রস্তুতকারী কোম্পানি জনসন অ্যান্ড জনসন ও কেনভিউ বিরুদ্ধে মামলা করেছেন টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন।
ডালাস আইএসডির উড্রো উইলসন হাই স্কুলের প্রিন্সিপাল চন্দ্র হুপার-বারনেটকে সাময়িকভাবে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, শুধুমাত্র কালো শিক্ষার্থীদের নিয়ে তিনি অ্যাসেম্বলি করেছিলেন।
শরৎ এসেছে ডালাসে। গাছের পাতায় লেগেছে রঙের ছোঁয়া। এ সময়ে প্রকৃতির সোনালি সাজ উপভোগ করতে চাইলে ডালাসে আশপাশেই আছে চমৎকার কিছু জায়গা।
ডালাস সিটি কাউন্সিল শহরের সবচেয়ে উঁচু ভবন ‘ব্যাংক অব আমেরিকা টাওয়ার’-এর পুনর্গঠনের জন্য উন্নয়ন চুক্তি অনুমোদন করেছে। ৭২ তলা ও ১৮ লাখ বর্গফুট আয়তনের এই সবুজ আলোঘেরা ভবনটি ডাউনটাউন ডালাসের ৯০১ মেইন স্ট্রিটে অবস্থিত।
উত্তর টেক্সাসে এসে পড়েছে শরতের আমেজ। ঠান্ডা বাতাস ও সকালবেলার কুয়াশায় সপ্তাহজুড়ে থাকবে হালকা শীতের অনুভূতি।
নর্থ টেক্সাসে ঘরোয়া সহিংসতায় একের পর এক মৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়ছে। সম্প্রতি শহরে ঘটে যাওয়া কয়েকটি হত্যাকাণ্ড এই উদ্বেগজনক প্রবণতাকে আরও স্পষ্ট করেছে।
যুক্তরাষ্ট্রের টেক্সাসের কেনডাল কাউন্টিতে পুলিশের ধাওয়া খেয়ে গাড়ি করে পালিয়ে যাওয়ার ভিডিও বানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করতেন ১৯ বছর বয়সী টিমোথি ফগেল। এমন কাণ্ডের মাশুল এবার দিতে হচ্ছে তাকে। ১০ বছরের কারাদণ্ড হয়েছে তার।
ভোরের বজ্রঝড়ে কেঁপে উঠেছে উত্তর টেক্সাস। শুক্রবার সকালে তীব্র বজ্রসহ বৃষ্টির পর অন্তত ছয়টি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখানেই শেষ নয়, সপ্তাহান্তে ডালাস–ফোর্ট ওর্থ এলাকায় ভারী বর্ষণ, বন্যা, শিলাবৃষ্টি ও টর্নেডোর পূর্বাভাস দিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস।
টেক্সাসের লুইসভিলে বুধবার দুপুরে গুলিবর্ষনেরম ঘটনায় মায়ের সঙ্গে তার ছেলে নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে মনে করা হচ্ছে ছেলে তার মাকে গুলি করার পর নিজে আত্মহত্যা করেছেন।
ডালাসে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসি’র ২৫ মিলিয়ন ডলারের প্রস্তাব প্রত্যাখ্যানকে কেন্দ্র করে মেয়র এরিক জনসন ও সিটি কাউন্সিল সদস্যদের মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
শরতের শুরুতে উত্তর টেক্সাসে ফিরেছে কিছুটা উষ্ণতা। তবে সপ্তাহান্তে আবার মৌসুমি আবহাওয়া ও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ডালাসে কোথায় ভূত পাওয়া যায় জানেন? এমন প্রশ্নে অবধারিতভাবেই চলে আসে হোয়াইট রক লেকের ‘লেডি ইন হোয়াইট’ বা অ্যাডলফাস হোটেলের ‘পরিত্যক্ত কনের’ গল্প।
টেক্সাসের দ্য কলোনি এলাকায় সোমবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। আগুন পাশের আরেকটি বাড়িতেও ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ডালাসের হোয়াইট রক এলাকায় রোববার ভোরে এক আরভিতে (রেক্রিয়েশনাল ভেহিকল) আগুন লেগে এক বৃদ্ধা ও তার কুকুরের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে ইস্টউড ড্রাইভের ১০৩০০ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।
ডালাসের ওল্ড ইস্ট এলাকায় শনিবার রাতে এক বন্দুক হামলায় চারজন আহত হয়েছেন। পুলিশ জানায়, শনিবার রাত ১টার দিকে নর্থ হ্যাসকেল ও গ্যাস্টন অ্যাভিনিউর এক ভবনে এ ঘটনা ঘটে।
ডালাসের মুসলিম নেতা মারওয়ান মারুফের বিরুদ্ধে ফেডারেল সরকার নতুন নাগরিক মামলা করেছে, যেখানে তাকে সন্ত্রাসী সংগঠনকে সমর্থনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এতে তার জামিনে মুক্তির লড়াই আরও জটিল হয়ে উঠেছে।
ডালাসসহ উত্তর টেক্সাসজুড়ে বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষ নামলেন রাস্তায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির প্রতিবাদে শনিবারের এই বিক্ষোভে শ্লোগান ওঠে ‘নো কিংস’, যা যুক্তরাষ্ট্রের গণতন্ত্র রক্ষার আহ্বান হিসেবে দেখা হচ্ছে।
মৌসুম পরিবর্তনের ছাপ ডালাসের আবহাওয়ায়। সপ্তাহান্তে শক্তিশালী ঝড়, দমকা হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রোববারের পর থেকেই আবহাওয়া ঠান্ডা ও স্বস্তিদায়ক হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।