অ্যাকাউন্ট ‘হ্যাক’ হলে ১২ ঘণ্টা পর জিডি কেন—প্রশ্ন বিএনপির

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ‘হ্যাক’ হয়ে থাকলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে কেন ১২ ঘণ্টা সময় নেওয়া হলো—সে প্রশ্ন তুলেছে বিএনপি। দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, বিষয়টি নিয়ে জামায়াতের ব্যাখ্যা অস্পষ্ট।

Feb 2, 2026 - 12:04
অ্যাকাউন্ট ‘হ্যাক’ হলে ১২ ঘণ্টা পর জিডি কেন—প্রশ্ন বিএনপির
রোববার বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টহ্যাকহয়ে থাকলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে কেন ১২ ঘণ্টা সময় নেওয়া হলোসে প্রশ্ন তুলেছে বিএনপি। দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, বিষয়টি নিয়ে জামায়াতের ব্যাখ্যা অস্পষ্ট।

রাজধানীর গুলশানে গত রোববার বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে নারীদের নিয়ে দেওয়া পোস্টটি সত্য হলে তা অত্যন্ত দুঃখজনক নিন্দনীয়। আর যদি অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে, তাহলে তাৎক্ষণিকভাবে জনগণকে জানানো হয়নি কেন এবং কেন ১২ ঘণ্টা পরে জিডি করা হলোসে প্রশ্নের জবাব দিতে হবে।

তিনি অভিযোগ করেন, জামায়াতের ওই পোস্ট নারীবিদ্বেষী। এর আগেও দলটির এক নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন বলে দাবি করেন তিনি। মাহদী আমিন বলেন, জামায়াত বরাবরই নারীদের ছোট করে দেখেছে; কোনো নারী প্রার্থী না দিলেও প্রচারণায় নারীদের ব্যবহার করছে।

শনিবার বিকেলে শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে নারীদের নিয়ে একটি অবমাননাকর পোস্ট ভাইরাল হয়। সমালোচনার মুখে রাতে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম দাবি করেন, শনিবার বিকেল ৪টার দিকে অ্যাকাউন্টটি হ্যাক হয় এবং সাড়ে ৪টার দিকে ওই পোস্ট দেওয়া হয়। পরে সাইবার টিম বিকেল ৫টার পর অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে পোস্টটি সরিয়ে ফেলে।

ঘটনায় হাতিরঝিল থানায় জিডি করা হয়েছে বলেও জানান সিরাজুল ইসলাম।

ডালাস বার্তা প্রতিবেদক