টেক্সাসে প্রাথমিক ভোট পড়ল ৬৮ লাখের বেশি, বাড়ল ২৫ শতাংশ
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক ভোট পর্বে মোট ৬৮ লাখ ৯৭ হাজার ৪০০ ভোট পড়েছে। এটি ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক ভোট পর্বে মোট ৬৮ লাখ ৯৭ হাজার ৪০০ ভোট পড়েছে। এটি ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি।
গত ৩০ অক্টোবর শুক্রবার প্রকাশিত টেক্সাস সেক্রেটারি অব স্টেটের তথ্যের ভিত্তিতে বিশ্লেষণী সংবাদমাধ্যম কনটেক্সট কর্নার এই পরিসংখ্যান প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, এই সংখ্যা এখনো অনানুষ্ঠানিক এবং সব কাউন্টির প্রতিবেদন সম্পন্ন না হওয়া পর্যন্ত চূড়ান্ত নয়।
প্রাথমিক ভোটদাতাদের মধ্যে সবচেয়ে বড় অংশ এমন ভোটার, যাদের সাম্প্রতিক কোনো দলীয় প্রাইমারিতে ভোট দেওয়ার রেকর্ড নেই। এই গোষ্ঠী মোট ভোটদাতার ৩৬ দশমিক ৯ শতাংশ। এর বিপরীতে কেবল রিপাবলিকান প্রাইমারিতে ভোট দেওয়া ভোটারদের অংশ কমে ৩০ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে।
টেক্সাস ও আরও ছয়টি অঙ্গরাজ্যে গত ৩০ অক্টোবর শুক্রবার প্রাথমিক ভোট পর্ব শেষ হয়েছে। নির্বাচনী কর্মকর্তারা এখনও সব কাউন্টির ভোট গণনা ও প্রতিবেদন প্রক্রিয়া চূড়ান্ত করছেন, যার ফলে মোট সংখ্যায় পরিবর্তন আসতে পারে।
২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনের তুলনায় ভোটারদের দলীয় অংশগ্রহণের ধরনে এই পরিবর্তন লক্ষণীয়। আগামী ৩ নভেম্বর মঙ্গলবার যুক্তরাষ্ট্রজুড়ে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে।
সূত্র: কনটেক্সট কর্নার