দক্ষিণ এশীয় শিক্ষার্থীদের নিয়ে পোস্ট, দেরিতে জবাব দিয়ে চাপে ইউটি নেতৃত্ব
দক্ষিণ এশীয় শিক্ষার্থীদের নিয়ে টেক্সাসের রেলরোড কমিশনার পদপ্রার্থী বো ফ্রেঞ্চের একটি পোস্টের নিন্দা জানাতে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের (ইউটি) অস্টিন ক্যাম্পাসের প্রেসিডেন্ট জিম ডেভিসের কাছে অন্তত ২২টি ই-মেইল আসে। দেরিতে ও নাম উল্লেখ না করে জবাব দেওয়ায় বিশ্ববিদ্যালয় নেতৃত্ব চাপে পড়ে।

সান অ্যান্টোনিও কারেন্ট ও টেক্সাস ট্রিবিউন প্রকাশিত ই-মেইলের নথি অনুযায়ী এসব তথ্য জানা গেছে। গত ১২ সেপ্টেম্বর ওহাইও স্টেটের বিরুদ্ধে ইউটির জয়ের পর উদ্যাপনরত দক্ষিণ এশীয় শিক্ষার্থীদের একটি ছবি পোস্ট করেন ফ্রেঞ্চ।
পোস্টে ফ্রেঞ্চ লেখেন, সমস্যা এখন যে কারও ধারণার চেয়েও অনেক বেশি গুরুতর। এই মন্তব্য ঘিরে শিক্ষার্থী ও অন্যদের কাছ থেকে ডেভিসের দপ্তরে একের পর এক ই-মেইল আসতে থাকে।
প্রায় ৩৫ ঘণ্টা পর ডেভিস এক বিবৃতিতে বলেন, ইউটির সব শিক্ষার্থীই লংহর্নস। তবে তিনি ফ্রেঞ্চের নাম উল্লেখ করেননি কিংবা তাঁর মন্তব্যকে বর্ণবাদী বলেননি।
এক ভারতীয় বংশোদ্ভূত শিক্ষার্থী ডেভিসকে ই-মেইলে ফ্রেঞ্চের নাম ধরে নিন্দা জানানোর অনুরোধ করেন। আরেক শিক্ষার্থী লেখেন, নীরবতা একটু বেশিই সরব হয়ে উঠছে।
সূত্র: সান অ্যান্টোনিও কারেন্ট ও টেক্সাস ট্রিবিউন