ডালাসে বাংলা থিয়েটারপ্রেমীদের জন্য মঞ্চে আসছে হুমায়ূন আহমেদের মিসির আলি সিরিজের মনস্তাত্ত্বিক রহস্যনির্ভর নাটক ‘জিন কফিল’। রঙ্গমঞ্চের আয়োজনে ডালাস চিলড্রেনস থিয়েটারে নাটকটির দুটি প্রদর্শনী হবে।
প্রেসিডেন্ট ট্রাম্পের ইউএফসি ফ্রিডম ২৫০ অনুষ্ঠান চলাকালে জেন ফন্ডা নিউইয়র্কে বাক-স্বাধীনতার পক্ষে "রাইজ আপ, সিং আউট" কনসার্ট আয়োজন করছেন যেখানে জুলিয়া রবার্টসসহ অনেক তারকা অংশ নেবেন।
যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয় প্যারামাউন্ট স্কাইডান্স ও ওয়ার্নার ব্রোস ডিসকভারির ১১১ বিলিয়ন ডলারের একীভূতকরণে অনুমোদন দিয়েছে, যা স্ট্রিমিং ও বিনোদন শিল্পে বড় পরিবর্তনের পথ খুলে দিয়েছে।
নানা বিতর্কের পর শেষমেশ সিনেমা হলে মুক্তি পেয়েছে হাসান জাহাঙ্গীর পরিচালিত চলচ্চিত্র ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। হাইকোর্টের নির্দেশে সিনেমাটির সেন্সর বাতিলের সিদ্ধান্ত স্থগিত হওয়ায় এর মুক্তিতে দূর হয় আইনি বাধা।
সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও বিশ্বজুড়ে বক্স অফিসে দাপট দেখাচ্ছে মাইকেল। মুক্তির ২০ দিনের বেশি সময় পরও সিনেমাটি উত্তর আমেরিকার বক্স অফিসে আবারও শীর্ষস্থান ফিরে পেয়েছে।
লিভার–সংক্রান্ত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শনিবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।
আয়োজক দেশ তিনটি হওয়ায় তিন দেশেই আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা ফিফা বিশ্বকাপের আয়োজকদের। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচগুলোর আগে পারফর্ম করার জন্য বিভিন্ন দেশের শিল্পীদের ইতিমধ্যে চূড়ান্ত করেছে ফিফা।
বিশ্বখ্যাত পপ তারকা শাকিরার কনসার্টে ব্রাজিলের কোপাকাবানা সৈকত রূপ নেয় জন সমুদ্রে। শনিবার রাতে রিও ডি জেনিরোর এই সমুদ্রসৈকতে আয়োজিত বিনামূল্যের কনসার্ট দেখতে প্রায় ২০ লাখ মানুষ জড়ো হন বলে জানিয়েছেন শহরের মেয়র এডুয়ার্ডো ক্যাভালিয়ারে।
বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে জমে উঠছে উৎসবের আমেজ। ৯ মে আয়োজিত হতে যাচ্ছে বড় পরিসরের ‘বৈশাখী মেলা’ ও কনসার্ট, যেখানে পারফর্ম করবেন ঢালিউড অভিনেতা জায়েদ খান।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সশস্ত্র বাহিনী।
জমকালো আয়োজন আর তারকার রেড কার্পেটের আলোয় সেজেছিল ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস। তবে একাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চ শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি; এটি হয়ে ওঠে যুদ্ধ, রাজনীতি এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের এক প্ল্যাটফর্মও।
বাংলা ভাষার প্রখ্যাত কথা সাহিত্যিক মনিশংকর মুখার্জি আর নেই। ‘শংকর’ নামেই যিনি পাঠকমহলে বহুল পরিচিত ছিলেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ক্রীড়া আসর সুপার বোলের হাফটাইম শোতে ইতিহাস গড়লেন ব্যাড বান্নি। প্রথমবারের মতো এই মঞ্চে প্রধানত স্প্যানিশ ভাষায় গান গেয়ে লাতিন সংস্কৃতিকে কেন্দ্রবিন্দুতে আনলেন পুয়ের্তো রিকোর এই সুপারস্টার। ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারার লেভাইস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই পরিবেশনা ইতিমধ্যেই সর্বকালের সবচেয়ে বেশি দেখা হাফটাইম শো হিসেবে আলোচিত—দর্শক সংখ্যা ছাড়িয়েছে ১৩৫ মিলিয়ন।
প্লেব্যাক সিঙ্গার হিসেবে আর নতুন কোনো কাজ নেবেন না অরিজিৎ সিং। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দিয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী।
বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ও গুণী অভিনেত্রী জয়শ্রী কবির আর নেই । গত ১২ জানুয়ারি লন্ডনের গ্রেটার লন্ডনের এসেক্স কাউন্টির রমফোর্ডে একটি নার্সিংহোমে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুর প্রায় দুই দিন পর বিষয়টি প্রকাশ্যে আসে।
উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সংগীতশিল্পী জেফার রহমান। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেন তাঁরা দুজন। ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
ডিসি ইউনিভার্সের পরবর্তী বড় সিনেমা হিসেবে ২০২৬ সালে মুক্তি পাচ্ছে ‘সুপারগার্ল’। টম কিং ও বিলকুইস এভেলির জনপ্রিয় কমিক সিরিজ 'সুপারগার্ল: ওম্যান অব টুমরো' অবলম্বনে নির্মিত এই ছবিটি সুপারহিরো ঘরানায় এক ভিন্ন স্বাদ আনতে যাচ্ছে।
জনপ্রিয় ফরাসি অভিনেত্রী ও গায়িকা ব্রিজিত বার্দো আর নেই। রোববার এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ‘ব্রিজিত বার্দো ফাউন্ডেশন’। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তবে তাঁর মৃত্যুস্থান বা সময় সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
ফরিদপুর জেলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত কনসার্ট তুমুল বিশৃঙ্খলার কারণে বাতিল হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে নগরবাউল জেমসের পারফর্ম করার কথা থাকলেও মঞ্চে ওঠার আগেই বহিরাগতদের হামলা ও ইটবৃষ্টির ঘটনায় অনুষ্ঠান পণ্ড ঘোষণা করেন আয়োজকেরা। শেষ পর্যন্ত গান না গেয়েই ঢাকায় ফিরে যান জেমস।
মাসের পর মাস গুঞ্জনের পর অবশেষে প্রকাশ্যে এলো কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেম। টোকিও সফর শেষে সামাজিক মাধ্যমে কাছাকাছি থাকার ছবি–ভিডিও পোস্ট করে নিজেদের সম্পর্ককে যেন আনুষ্ঠানিক রূপ দিলেন পপস্টার কেটি।
মার্কিন নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে ৮২.৭ বিলিয়ন ডলারের এক বিশাল চুক্তিতে ওয়ার্নার ব্রস ডিসকভারি তাদের স্টুডিও ও স্ট্রিমিং সম্পদ নেটফ্লিক্সের কাছে বিক্রি করতে সম্মত হয়েছে। যা হবে আধুনিক বিনোদন শিল্পের সবচেয়ে বড় ও প্রভাবশালী একীভূতকরণগুলোর একটি।
দীর্ঘ ২২ বছরের অপেক্ষা শেষে বিশ্বের বৃহত্তম প্রাচীন সভ্যতার জাদুঘর ‘গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম’ অবশেষে খুলে দেওয়া হয়েছে। গিজার পিরামিডের পাশে অবস্থিত এই বিশাল স্থাপনা নির্মাণে ব্যয় হয়েছে এক বিলিয়ন ডলারেরও বেশি। শনিবার (১ নভেম্বর) উদ্বোধন উপলক্ষে মিসরে সরকারি ছুটি ঘোষণা করা হয়।
এক দিকে কানাডার সাবেক প্রধানমন্ত্রী, আর অন্যজন আমেরিকার বিশ্ববিখ্যাত পপ তারকা। দুই জন আলাদা আলাদা জগতের মানুষ হলেও বর্তমানে তারা একই সঙ্গে আলোচনার কেন্দ্রবিন্দু। বলা হচ্ছে কেটি পেরি ও জাস্টিন ট্রুডোর কথা।
২৫ বছর পর আবার পর্দায় ফিরেছে ভারতীয় টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘কিউকি সাঁস ভি কাভি বহু থি’। স্মৃতি ইরানি অভিনীত তুলসী চরিত্র এবারও কেন্দ্রীয় ভূমিকায়, তবে নতুন মৌসুমে সবচেয়ে বড় চমক—মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটসের উপস্থিতি।
ভাইরাল হয়ে যাওয়া এক ভিডিও ঘিরে ওঠা গুঞ্জনের জবাবে গায়ক জো জোনাস স্পষ্ট জানিয়ে দিলেন, জীবনে তিনি কখনও কোকেন ছুঁয়েও দেখেননি।
ডালাসে কোথায় ভূত পাওয়া যায় জানেন? এমন প্রশ্নে অবধারিতভাবেই চলে আসে হোয়াইট রক লেকের ‘লেডি ইন হোয়াইট’ বা অ্যাডলফাস হোটেলের ‘পরিত্যক্ত কনের’ গল্প।
অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস)-এর একটি মূল ডাটাবেসে ত্রুটির কারণে সোমবার ভোরে বিশ্বব্যাপী বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয় দেখা দেয়। এতে যুক্তরাষ্ট্রসহ নানা দেশের জনপ্রিয় ওয়েবসাইট ও অ্যাপ ঘণ্টার পর ঘণ্টা বন্ধ থাকে।
বিশ্ব চলচ্চিত্রের কিংবদন্তি কৌতুকাভিনেতা চার্লি চ্যাপলিনের অসমাপ্ত শেষ সিনেমার চিত্রনাট্য এবার প্রকাশিত হচ্ছে বই আকারে। শিরোনাম-'দ্য ফ্রিক: দ্য স্টোরি অব অ্যান আনফিনিশড ফিল্ম’।
জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা টম হল্যান্ড (২৯) নতুন স্পাইডার-ম্যান ছবির শুটিং চলাকালীন ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। গত শুক্রবার ওয়াটফোর্ডের লিভসডেন স্টুডিওতে স্টান্ট করতে গিয়ে তিনি পড়ে মাথায় আঘাত পান।