প্রতিদিন কফি খেলে লিভারে কী ঘটে, যা বলছে গবেষণা
কফি শুধু সকালের অভ্যাস নয়, নিয়মিত পান করলে এটি লিভারের জন্য উপকারী হতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে বিভিন্ন গবেষণা। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন কফি পান করলে লিভারের নানা জটিলতা কমার সঙ্গে ভালো ফলাফলের সম্পর্ক পাওয়া গেছে।
কফি শুধু সকালের অভ্যাস নয়, নিয়মিত পান করলে এটি লিভারের জন্য উপকারী হতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে বিভিন্ন গবেষণা। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন কফি পান করলে লিভারের নানা জটিলতা কমার সঙ্গে ভালো ফলাফলের সম্পর্ক পাওয়া গেছে।
লিভারের জন্য কফির সম্ভাব্য উপকার
গবেষণা অনুযায়ী, দিনে প্রায় ৩–৪ কাপ কফি পান করলে—
বিশেষজ্ঞদের মতে, কফির ক্যাফেইন, ক্লোরোজেনিক অ্যাসিড (অ্যান্টিঅক্সিডেন্ট) এবং ডিটারপিনস (কাহওয়েওল ও ক্যাফেস্টল) এসব উপকারে ভূমিকা রাখতে পারে।
ফ্যাটি লিভার রোগে কী ভূমিকা
২০২১ সালের এক বিশ্লেষণে দেখা যায়, সাধারণ মানুষের মধ্যে ফ্যাটি লিভার হওয়ার ঝুঁকি কমাতে কফির সরাসরি প্রভাব স্পষ্ট নয়। তবে যাদের ইতোমধ্যে ফ্যাটি লিভার আছে, তাদের ক্ষেত্রে কফি পানকারীদের লিভার ক্ষত (ফাইব্রোসিস) হওয়ার ঝুঁকি প্রায় ৩৫% কম।
সিরোসিস ও মৃত্যুঝুঁকি
দীর্ঘমেয়াদি লিভার ক্ষতির ফলে সিরোসিস হতে পারে। গবেষণা বলছে—কফি সিরোসিসের ঝুঁকি কমাতে সহায়ক এবং দীর্ঘস্থায়ী লিভার রোগে মৃত্যুঝুঁকিও কমাতে পারে। যুক্তরাজ্যের বৃহৎ এক গবেষণায় দেখা গেছে, কফি পানকারীদের মধ্যে লিভারজনিত মৃত্যুঝুঁকি প্রায় ৪৯% কম।
লিভার ক্যানসারের ঝুঁকি
২০২৩ সালের এক বিশ্লেষণে দেখা যায়, বেশি কফি পান করলে লিভারের প্রধান ক্যানসার (হেপাটোসেলুলার কার্সিনোমা) হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে।
কোন কফি ও কতটা খাওয়া উচিত
গবেষণা অনুযায়ী, লিভারের জন্য সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় দিনে ৩–৪ কাপ কফিতে। তবে দৈনিক ক্যাফেইন ৪০০ মিলিগ্রামের মধ্যে রাখা উচিত, ক্যাফেইনযুক্ত কফি ২–৩ কাপের বেশি না খাওয়াই ভালো। বাছাইয়ের ক্ষেত্রে ক্যাফেইনযুক্ত ও ডিক্যাফ—দুই ধরনের কফি নির্বাচন করা যেতে পারে।
কফি বানানোর পদ্ধতিও গুরুত্বপূর্ণ
আনফিল্টারড কফি (যেমন ফ্রেঞ্চ প্রেস) লিভারের জন্য উপকারী উপাদান বেশি রাখে, তবে এতে কোলেস্টেরল বাড়তে পারে। পেপার-ফিল্টারড কফি কোলেস্টেরল বাড়ার ঝুঁকি কমায়, কিন্তু কিছু উপকারী উপাদান কমে যেতে পারে।
সতর্কতা
একটা কথা মনে রাখা জরুরি, সবার জন্য কফি সমানভাবে নিরাপদ নয়। শিশুদের জন্য ক্যাফেইন এড়িয়ে চলা উচিত, গর্ভাবস্থায় দৈনিক ২০০ মি.গ্রা. এর বেশি ক্যাফেইন না নেওয়ার পরামর্শ, অতিরিক্ত চিনি বা ক্রিম যোগ করলে উপকার কমে যেতে পারে। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, অনিদ্রা বা ওষুধ গ্রহণের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ জরুরি।
যা মনে রাখা জরুরি
কফি লিভারের জন্য উপকারী হতে পারে—তবে অধিকাংশ গবেষণা এখনও পর্যবেক্ষণভিত্তিক বা ল্যাব পর্যায়ের। ফলে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে আরও গবেষণা প্রয়োজন।
তথ্যসূত্র: ভেরিওয়েলহেলথ