নভেম্বরের ভিসা বুলেটিনে এগিয়েছে কর্মসংস্থান ভিত্তিক গ্রিনকার্ড তারিখ
মার্কিন পররাষ্ট্র দপ্তর নভেম্বর মাসের জন্য নতুন ভিসা বুলেটিন প্রকাশ করেছে, যেখানে কর্মসংস্থান ভিত্তিক অভিবাসনের অগ্রাধিকার তারিখে কিছুটা অগ্রগতি দেখা গেছে। বেশিরভাগ দেশের আবেদনকারীদের জন্য দ্বিতীয় শ্রেণির অগ্রাধিকার তারিখ পেঁচিশের পহেলা এপ্রিল পর্যন্ত এগিয়েছে।

তৃতীয় শ্রেণির ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ পৌঁছেছে চব্বিশের পনেরো জুন পর্যন্ত। অর্থাৎ এই তারিখের আগে আবেদনকারীরা এখন গ্রিনকার্ডের জন্য পরবর্তী পর্যায়ে এগোতে পারবেন। পররাষ্ট্র দপ্তর একই সঙ্গে আবেদন দাখিলের তারিখ সংক্রান্ত আলাদা তালিকাও প্রকাশ করেছে।
এই তালিকার মাধ্যমে কর্মসংস্থান ভিত্তিক অভিবাসন মর্যাদা সমন্বয়ের আবেদনকারীরা আগেভাগে কাগজপত্র জমা দেওয়ার সুযোগ পান। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, এই অগ্রগতি সীমিত হলেও কিছু আবেদনকারীর জন্য প্রক্রিয়া কিছুটা সহজ হবে।
তবে ভারত ও চীনের আবেদনকারীদের অপেক্ষার তালিকায় বড় কোনো পরিবর্তন আসেনি। দুই দেশের আবেদনকারীদের দীর্ঘদিনের জমে থাকা চাপের কারণে তাদের জন্য অগ্রাধিকার তারিখ প্রায় আগের অবস্থানেই রয়ে গেছে।
সূত্র: অগলেট্রি ডিকিন্স