ঢাকার হাসপাতালে মারা গেলেন অভিনেত্রী পপির মা
ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। বুধবার রাত আনুমানিক দেড়টায় ঢাকার মগবাজারের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। বুধবার রাত আনুমানিক দেড়টায় ঢাকার মগবাজারের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন মরিয়ম বেগম। পরিবার সূত্রে জানা গেছে, কিডনিজনিত জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।
মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা। তাঁরা জানান, বুধবার ফজরের নামাজের পর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
এরপর খুলনায় তাঁদের গ্রামের বাড়িতে মরিয়ম বেগমকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
নব্বইয়ের দশকে চলচ্চিত্রে আসা সাদিকা পারভীন পপি ঢাকাই সিনেমার পরিচিত মুখ। একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা পান এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
সূত্র: ডেইলি টাইমস অব বাংলাদেশ