হেইডেন প্যানেটিয়ারের মৃত্যুতে প্রাক্তন বাগদত্তা ক্লিচকোর শ্রদ্ধা
হলিউড অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ার ৩৬ বছর বয়সে মারা গেছেন। তার প্রাক্তন বাগদত্তা ইউক্রেনীয় বক্সার ভ্লাদিমির ক্লিচকো তাদের মেয়ে কায়ার উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন।
হলিউড অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ার ৩৬ বছর বয়সে মারা গেছেন। সাউথ ক্যারোলাইনার গ্রিনভিলে তাকে কার্ডিয়াক অ্যারেস্ট অবস্থায় পাওয়া যায় এবং স্থানীয় সময় বিকেল ২টা ৩২ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।
গত ১৬ আগস্ট শনিবার এই ঘটনা ঘটে। হিরোজ, ন্যাশভিল ও স্ক্রিম সিরিজের তারকা প্যানেটিয়ারের মৃত্যুর দুই দিন পর তার প্রাক্তন বাগদত্তা ইউক্রেনীয় বক্সার ভ্লাদিমির ক্লিচকো ইনস্টাগ্রামে একটি আবেগঘন বিবৃতি প্রকাশ করেন।
ক্লিচকো লিখেছেন, হেইডেনের মৃত্যুর খবরে তিনি গভীরভাবে শোকাহত। তিনি বলেন, হেইডেন আর তার সঙ্গী না হলেও তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন এবং তাদের মেয়ে কায়ার মা ছিলেন। তিনি যোগ করেন, কায়ার কাছে তিনি সবসময় তার মায়ের কথা সম্মানের সঙ্গে বলবেন।
গ্রিনভিল পুলিশ জানিয়েছে, ঘটনায় কোনো সন্দেহজনক পরিস্থিতি বা অপরাধমূলক কার্যকলাপের প্রমাণ পাওয়া যায়নি। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ এখনো নির্ধারণ করা হচ্ছে।
প্যানেটিয়ার শিশু বয়স থেকে অভিনয় শুরু করেন এবং মাদকাসক্তি, প্রসবোত্তর বিষণ্নতা ও উদ্বেগজনিত সমস্যার বিষয়ে প্রকাশ্যে কথা বলেছিলেন। ২০১৪ সালে তার মেয়ে কায়ার জন্ম হয়। তার ছোট ভাই জ্যানসেন প্যানেটিয়ারও ২০২৩ সালে মাত্র ২৮ বছর বয়সে মারা যান।
সূত্র: ডব্লিউএফএএ