হুতি হামলায় সৌদি সরবরাহ ঝুঁকিতে, ব্রেন্ট তেলের দাম ব্যারেলে ১১৪ ডলার ছাড়াল

সৌদি আরবে হুতি হামলার পর জ্বালানি তেল সরবরাহ বিঘ্নের আশঙ্কায় শুক্রবার তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেলে ১ ডলার ৩০ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে ১১৪ দশমিক ৪৭ ডলারে পৌঁছেছে, যা গত মে মাসের পর সর্বোচ্চ। ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম বেড়ে ব্যারেলে ১০০ দশমিক ৮৪ ডলার হয়েছে।

Oct 23, 2026 - 12:19
হুতি হামলায় সৌদি সরবরাহ ঝুঁকিতে, ব্রেন্ট তেলের দাম ব্যারেলে ১১৪ ডলার ছাড়াল
উইকিমিডিয়া কমন্স

সৌদি আরবে হুতি হামলার পর জ্বালানি তেল সরবরাহ বিঘ্নের আশঙ্কায় শুক্রবার তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেলে ১ ডলার ৩০ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে ১১৪ দশমিক ৪৭ ডলারে পৌঁছেছে, যা গত মে মাসের পর সর্বোচ্চ। ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম বেড়ে ব্যারেলে ১০০ দশমিক ৮৪ ডলার হয়েছে।

ব্রেন্ট টানা তৃতীয় সপ্তাহে দাম বাড়ার পথে রয়েছে। বৃহস্পতিবার সৌদি আরামকো বাহরাইনের কাছে উপসাগরীয় উপকূলে অবস্থিত ধাহরান সদর দপ্তর থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে বলে রয়টার্স জানিয়েছে। বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক সৌদি আরব ও ইয়েমেনভিত্তিক ইরান-সমর্থিত হুতিদের মধ্যে সংঘাত তীব্র হচ্ছে।

আইএনজির বিশ্লেষকেরা বলেছেন, বাজার পারস্য উপসাগরে নতুন উত্তেজনার বিষয়ে ক্রমশ উদ্বিগ্ন, যা এখন পর্যন্ত স্থিতিশীল থাকা তেল প্রবাহকে হুমকিতে ফেলতে পারে। তাঁরা মনে করেন, পুনরায় উত্তেজনা বাড়াই সবচেয়ে সম্ভাব্য পরিস্থিতি এবং এমনকি উত্তেজনা না বাড়লেও এর সম্ভাবনাই দামে উল্লেখযোগ্য ভূ-রাজনৈতিক ঝুঁকি প্রিমিয়াম ধরে রাখবে।

এক্সএস ডটকমের বিশ্লেষক লিন ত্রান বলেন, এখন মূল বিষয় হলো প্রকৃত সরবরাহ বিঘ্নের পরিমাণ ও কার্যক্রম পুনরুদ্ধারে কতটা সময় লাগবে। হামলা অব্যাহত থাকলে ও সরবরাহে বিলম্ব হলে উচ্চ দামের ভিত্তি আরও মজবুত হবে।

এদিকে লিবিয়ায় হামাদা ও তাহারা তেলক্ষেত্র থেকে জাওয়িয়া বন্দরে যাওয়া পাইপলাইনের ভালভ বন্ধ করা হয়েছে, যার ফলে উভয় ক্ষেত্রে উৎপাদন কমেছে বলে ন্যাশনাল অয়েল করপোরেশন জানিয়েছে।

সূত্র: রয়টার্স