Tag: হুতি

সৌদি তেল শোধনাগারে হামলা, ব্রেন্ট ক্রুড ১১৫ ডলার ছাড়াল

সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগারে হামলার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। সরবরাহ নিয়ে নতুন উদ্বেগে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়িয়ে ১১৫ দশমিক ৩৬ ডলারে পৌঁছেছে।

সৌদি রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের

সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগারে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। এটি সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার হিসেবে পরিচিত।

হুতি হামলায় সৌদি আরবে ৮৬ শতাংশ ফ্লাইট বাতিল

হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ থেকে ২৫ অক্টোবরের মধ্যে ৮৬ শতাংশ ফ্লাইট বাতিল হয়েছে। সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিক ও বিমান বাংলাদেশের রুটেও এর প্রভাব পড়ছে।

হুতি হামলায় সৌদি সরবরাহ ঝুঁকিতে, ব্রেন্ট তেলের দাম ব্যারেলে ১১৪ ডলার ছাড়াল

সৌদি আরবে হুতি হামলার পর জ্বালানি তেল সরবরাহ বিঘ্নের আশঙ্কায় শুক্রবার তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেলে ১ ডলার ৩০ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে ১১৪ দশমিক ৪৭ ডলারে পৌঁছেছে, যা গত মে মাসের পর সর্বোচ্চ। ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম বেড়ে ব্যারেলে ১০০ দশমিক ৮৪ ডলার হয়েছে।

হুতি হামলায় ঢাকা থেকে ১০৩ ফ্লাইট বাতিল, ১৫ হাজারের বেশি যাত্রী আটকা

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বারবার হামলায় সৌদি আরবের রিয়াদ ও দাম্মামসহ বিভিন্ন বিমানবন্দরে উড্ডয়ন বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা থেকে মোট ১০৩টি ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। এতে ১৫ হাজার ৭৭৯ জন যাত্রী বিপাকে পড়েছেন।

সৌদি বিমানবন্দরে হুতি হামলা: ঢাকা থেকে ৫১ ফ্লাইট বাতিল, ২ বাংলাদেশি নিহত

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের হামলার পর ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ, দাম্মাম ও জেদ্দা রুটে ৫১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে বাংলাদেশে আটকা পড়েছেন ৫ হাজার ৪১৮ জন যাত্রী।

রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় পাইলটসহ তিন সৌদি নাগরিক নিহত

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় একজন পাইলটসহ তিন সৌদি নাগরিক নিহত এবং বিভিন্ন দেশের একাধিক ব্যক্তি আহত হয়েছেন।

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, বিমান বাংলাদেশের ফ্লাইট স্থগিত

ইয়েমেনের হুতি গোষ্ঠীর হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ ঘটলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত করেছে।

হুতির হামলায় সৌদি আরামকোতে কুমিল্লার সাজিব নিহত

হুতির ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে আরামকোর আল-খুরাইস স্থাপনায় কুমিল্লার প্রবাসী কর্মী মো. সাজিব হোসেন নিহত হয়েছেন।

হুতিতে হামলা না করার সিদ্ধান্ত ট্রাম্পের, ইরানের হুঁশিয়ারি

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে মার্কিন সামরিক হামলার সম্ভাবনা শনিবার রাতে নাকচ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের অনুরোধ থাকা সত্ত্বেও তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সিবিএস নিউজ জানিয়েছে।

হুতি হামলায় সৌদি পাইপলাইন বন্ধ, ডিজেল গ্যালনে ৬ ডলারের রেকর্ড

ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম পাইপলাইনে হামলা চালিয়ে তা বন্ধ করে দিয়েছে এবং বাব আল-মান্দাব প্রণালীর কাছে একটি কৌশলগত দ্বীপ দখল করে নিয়েছে।