হুতির হামলায় সৌদি আরামকোতে কুমিল্লার সাজিব নিহত
হুতির ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে আরামকোর আল-খুরাইস স্থাপনায় কুমিল্লার প্রবাসী কর্মী মো. সাজিব হোসেন নিহত হয়েছেন।
হুতির ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে আরামকোর আল-খুরাইস স্থাপনায় কুমিল্লার প্রবাসী কর্মী মো. সাজিব হোসেন নিহত হয়েছেন।
সোমবার বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রোববার হুতির হামলায় সাজিব প্রাণ হারান। মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।
রিয়াদে বাংলাদেশ দূতাবাস সাজিবের পরিবার ও নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে।
মরদেহ দেশে ফেরানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে।
সৌদি আরবের এই আল-খুরাইস স্থাপনায় ২০১৯ সালেও হুতি হামলা হয়েছিল। সৌদি আরবে কর্মরত প্রবাসীরা এ ধরনের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা এর আগেও ঘটেছে।
সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম