হলিউড পরিচালক রব রেইনার ও স্ত্রী মিশেলের রহস্যজনক মৃত্যু, ছেলে আটক

হলিউড নির্মাতা রব রেইনার ও তাঁর স্ত্রী মিশেল রেইনার মারা গেছেন। রোববার (১৪ ডিসেম্বর) রাতে লস অ্যাঞ্জেলেসে তাঁদের বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। সন্দেহভাজন খুনি হিসেবে রেইনার দম্পত্তির ছেলে নিক রেইনারকে আটক করা হয়েছে।

Dec 15, 2025 - 13:35
হলিউড পরিচালক রব রেইনার ও স্ত্রী মিশেলের রহস্যজনক মৃত্যু, ছেলে আটক
হলিউড নির্মাতা রব রেইনার ও তাঁর স্ত্রী মিশেল রেইনার। ছবি; সংগৃহীত

হলিউড নির্মাতা রব রেইনার তাঁর স্ত্রী মিশেল রেইনার মারা গেছেন। রোববার (১৪ ডিসেম্বর) রাতে লস অ্যাঞ্জেলেসে তাঁদের বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। সন্দেহভাজন খুনি হিসেবে রেইনার দম্পত্তির ছেলে নিক রেইনারকে আটক করা হয়েছে।

প্রাথমিকভাবে ঘটনাটিকে সম্ভাব্য হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করছে পুলিশ, যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বাংলাদেশ সময় সোমবার ভোরে রব রেইনারের মালিকানাধীন একটি বাড়িতে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়।

এই আকস্মিক ঘটনায় হলিউডে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী ভক্তরা সামাজিক মাধ্যমে শ্রদ্ধা জানাচ্ছেন। পরিচালক পল ফেইগ লিখেছেন, ‘রব আমার নায়ক ছিলেনতাঁকে বন্ধু বলতে পারা আমার সৌভাগ্য।অভিনেতা পল ওয়াল্টার হাউজার বলেন, ‘“ ফিউ গুড মেনদেখেই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেছিলাম।জশ গ্যাড ভার্জিনিয়া ম্যাডসেনও তাঁদের মানবিকতা সৃজনশীলতার কথা স্মরণ করেন।

কিংবদন্তি কমেডিয়ান কার্ল রেইনারের ছেলে রব রেইনার ১৯৭০-এর দশকেঅল ইন দ্য ফ্যামিলিসিটকমে মাইকমিটহেডস্টিভিক চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। পরে তিনি সফল পরিচালক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।স্ট্যান্ড বাই মি’, ‘দ্য প্রিন্সেস ব্রাইড’, ‘হোয়েন হ্যারি মেট স্যালি’, ‘ ফিউ গুড মেনদ্য আমেরিকান প্রেসিডেন্ট’—এই ছবিগুলো তাঁকে হলিউডের অন্যতম প্রভাবশালী নির্মাতায় পরিণত করে।

রব রেইনার তাঁর স্ত্রী মিশেল রেইনার মরদেহ উদ্ধারের পর তাঁদের ছেলে নিক রেইনারকে হত্যার অভিযোগে আটক করা হয়েছে। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের (এলএপিডি) প্রধান জিম ম্যাকডনেল সোমবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তথ্যসূত্র: সিএনএন, বিবিসি