চাপের মুখে আবারও সুদের হার কমাল ফেড

ফেডারেল রিজার্ভ বুধবার এ বছর তৃতীয়বারের মতো সুদের হার কমিয়েছে। চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেছেন, এতে চাকরির বাজার প্রত্যাশার তুলনায় দুর্বল হতে পারে। সুদ এক-চতুর্থাংশ পয়েন্ট কমানো হয়েছে, যা ঋণ, মর্টগেজ ও গাড়ি ঋণের খরচ কিছুটা কমাতে পারে।

Dec 11, 2025 - 00:18
চাপের মুখে আবারও সুদের হার কমাল ফেড
এ নিয়ে তৃতীয়বারের মতো সুদের হার কমিয়েছে ফেডারেল রিজার্ভ। ছবি: দ্য ইকোনমিক টাইমস

ফেডারেল রিজার্ভ বুধবার বছর তৃতীয়বারের মতো সুদের হার কমিয়েছে। চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেছেন, এতে চাকরির বাজার প্রত্যাশার তুলনায় দুর্বল হতে পারে। সুদ এক-চতুর্থাংশ পয়েন্ট কমানো হয়েছে, যা ঋণ, মর্টগেজ গাড়ি ঋণের খরচ কিছুটা কমাতে পারে।

পাওয়ার আরও জানান, সাম্প্রতিক চাকরির সংখ্যা প্রায় ৬০ হাজার অতিমূল্যায়িত। যেখানে রিপোর্টে দেখানো হয়েছে প্রতিমাসে ৪০ হাজার চাকরি যোগ হচ্ছে, কিন্তু বাস্তবে ২০ হাজার চাকরি কমছে।

নতুন হার ফেডেরটার্গেট রেঞ্জকে ২০২২ সালের শেষের পর থেকে সবচেয়ে কম স্তরে নিয়ে এসেছ। নতুন করে সুদহার কমানোর ঘোষণার পর শেয়ারবাজারে উল্লম্ফন দেখা যায়। ডাও জোন্স ৫১০ পয়েন্টেরও বেশি বেড়ে যায়। ফেড বুধবার মাসিক ভিত্তিতে বিলিয়ন ডলারের ট্রেজারি বন্ড কেনারও ঘোষণা দিয়েছে, যা আর্থিক ব্যবস্থাকে শক্তিশালী করতে সাহায্য করবে।

তবে সুদ হার কমানোর সিদ্ধান্তে তিনজন ফেড কর্মকর্তা ভিন্ন মত দেন। গভর্নর স্টিফেন মিরান অর্ধ-পয়েন্ট কমানোর পক্ষে ভোট দেন, আর রিজিয়নাল প্রেসিডেন্ট জেফ স্মিড অস্টান গুলসবি হার অপরিবর্তিত রাখার পক্ষে। এই ভিন্নমত ২০১৯ সালের সেপ্টেম্বরের পর এবারই প্রথম।

অর্থনৈতিক প্রক্ষেপণে ফেড জানিয়েছে, আগামী বছর প্রবৃদ্ধি বেড়ে .% হতে পারে। এছাড়া আরও একবার সুদের হার কমানোর সম্ভাবনা আগামী বছর এবং ২০২৭ সালে আছে। তবে পাওয়ার মনে করছেন, বর্তমানে এই হারই অন্তত পরবর্তী বৈঠক (২৭-২৮ জানুয়ারি) পর্যন্ত স্থিতিশীল থাকবে।

চাহিদা-বাজেট বৈষম্য বাকে আকারের অর্থনীতিপ্রসঙ্গে পাওয়ার বলেন, উচ্চ আয়ের পরিবার দ্রুত খরচ চালিয়ে যাচ্ছে, নিচু আয়ের পরিবারগুলো আছে সমস্যায়। হাউজিং বাজারও চ্যালেঞ্জের মুখে, মহামারিকালে সময় নেওয়া কম সুদের মর্টগেজ থাকা অবস্থায় নতুন ঋণের সুদের হার বেশি।

ফেড আশা করছে, ২০২৫ সালে মূল্যস্ফীতি .%- নামবে। পাওয়ার বলেন, সাম্প্রতিক ট্যারিফের কারণে জিনিসপত্রের দাম বেড়েছে, তবে সেবা খাতে মন্দা দেখা দিয়েছে।

তথ্যসূত্র: এনবিসি নিউজ