ক্রিপ্টো বাজারের নিয়ন্ত্রক সিএফটিসির মামলা ৮০ শতাংশ কমেছে ট্রাম্পের আমলে
ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রের ক্রিপ্টোকারেন্সি ও ফিউচার বাজারের নিয়ন্ত্রক সংস্থা সিএফটিসি ক্রিপ্টো ও প্রেডিকশন মার্কেটের বিরুদ্ধে আইনি পদক্ষেপ আগের দশ বছরের গড়ের তুলনায় প্রায় ৮০ শতাংশ কমিয়ে দিয়েছে।
ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রের ক্রিপ্টোকারেন্সি ও ফিউচার বাজারের নিয়ন্ত্রক সংস্থা সিএফটিসি ক্রিপ্টো ও প্রেডিকশন মার্কেটের বিরুদ্ধে আইনি পদক্ষেপ আগের দশ বছরের গড়ের তুলনায় প্রায় ৮০ শতাংশ কমিয়ে দিয়েছে।
এনপিআরের অনুসন্ধানে উঠে আসে, মার্কিন অফিস অব পার্সোনেল ম্যানেজমেন্টের তথ্য অনুযায়ী ২০২৫ সালের শেষে সিএফটিসির কর্মী সংখ্যা আগের দশ বছরের গড়ের তুলনায় ২১ শতাংশ কমে যায়। শুধু ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জানুয়ারির মধ্যে এই হ্রাস ছিল ২২ শতাংশ। সাবেক আইনজীবী জেফ লা রিশ বলেন, ট্রাম্প প্রশাসনের ক্রিপ্টোবান্ধব অবস্থানের কারণেই এই পরিবর্তন এসেছে।
সিএফটিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যারোলাইন ফ্যাম দায়িত্ব নিয়ে সব ক্রিপ্টো মামলা বন্ধ করে দেন এবং তদন্তে যুক্ত আইনজীবীদের অনেককে সরিয়ে দেওয়া হয়। পরে তিনি ২০২৫ সালের ডিসেম্বরে সংস্থা ছেড়ে ক্রিপ্টো কোম্পানি মুনপের প্রধান আইন কর্মকর্তা হিসেবে যোগ দেন।
সিএফটিসি জেমিনি, সেলসিয়াস ও এফটিএক্স কোম্পানির বিরুদ্ধে আনা মামলা প্রত্যাহার করে নেয়। এ ছাড়া ওয়ার্ল্ডওয়াইড মার্কেটস ইনকর্পোরেটেডের বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা জালিয়াতির মামলাটিও বাতিল করা হয়েছে, যে মামলায় লাখো ব্যবহারকারীকে প্রতারণার অভিযোগ ছিল।
২৬ বছর সিএফটিসিতে কাজ করা আইনজীবী জো কোনিজেস্কি বলেছেন, কম নজরদারিতে প্রতারণার সুযোগ বাড়ে। সরকারি জবাবদিহিতা দপ্তর এখন সিএফটিসির কর্মী হ্রাস ও প্রয়োগ বিভাগের ক্ষমতা কমে যাওয়ার বিষয়ে একটি ফেডারেল তদন্ত পরিচালনা করছে।
সূত্র: এনপিআর