সেপ্টেম্বরে মার্কিন মূল্যস্ফীতি বেড়ে ৩.৭ শতাংশ, অর্ধেক বৃদ্ধির পেছনে জ্বালানি
যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরো বুধবার সেপ্টেম্বর মাসের ভোক্তা মূল্য সূচক প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে দেখা গেছে বার্ষিক মূল্যস্ফীতি আগস্টের ৩.৪ শতাংশ থেকে বেড়ে ৩.৭ শতাংশে পৌঁছেছে। মাসিক ভিত্তিতে দাম বেড়েছে ০.৬ শতাংশ, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে একটি বড় মাসিক লাফ।

এনবিসি নিউজ জানায়, মাসিক এই বৃদ্ধির অর্ধেকটাই এসেছে জ্বালানির দাম থেকে। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে ডিজেলের দাম ৭৫ শতাংশেরও বেশি বেড়েছে। সাধারণ গাড়িতে ব্যবহৃত পেট্রোলের দামও গত ফেব্রুয়ারির তুলনায় ৪৫ শতাংশ বেশি।
ডিজেলের দাম বৃদ্ধি অর্থনীতিবিদদের কাছে বিশেষ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ এটি কৃষি ও পরিবহন খাত হয়ে প্রায় সব পণ্যের দামে প্রভাব ফেলে। বিমানের জেট জ্বালানির দাম গত বছরের তুলনায় ৯০ শতাংশ বেড়েছে, যা বিমান ভাড়া ও মূল মূল্যস্ফীতিতে ভূমিকা রাখছে।
ট্রাম্প প্রশাসন জ্বালানির দাম কমাতে জি-৭ দেশগুলোকে ডিজেল মজুত ছাড়তে বলা, ট্যাক্স-মুক্ত ডিজেল ব্যবহারের সুযোগ সম্প্রসারণ এবং রাশিয়ার সঙ্গে তেল রপ্তানিসংক্রান্ত চুক্তিসহ বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। তবে অর্থনীতিবিদরা বলছেন, এখন পর্যন্ত এসব পদক্ষেপের প্রভাব সীমিত।
সেপ্টেম্বরে মজুরি বৃদ্ধির হার ছিল ৩ শতাংশ, যা মূল্যস্ফীতির চেয়ে কম। মার্চের পর থেকে মজুরি আর মূল্যস্ফীতিকে ছাড়িয়ে যেতে পারেনি। মধ্যবর্তী নির্বাচনের আগে এই প্রতিবেদন রিপাবলিকানদের জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে।
সূত্র: এনবিসি নিউজ