মেইল-ইন ভোট সীমিত করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মেইল-ইন ভোটের ওপর নতুন বিধিনিষেধ কার্যকর করতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছে। নিম্ন আদালত ও আপিল আদালত নির্বাহী আদেশটির গুরুত্বপূর্ণ অংশ স্থগিত রাখার পর সোমবার প্রশাসন জরুরি আবেদন করে।

চলতি বছরের মার্চে জারি করা ওই নির্বাহী আদেশে রাজ্যগুলোকে ডাক বিভাগের কাছে যোগ্য মেইল-ইন ভোটারদের তালিকা জমা দিতে বলা হয়। পাশাপাশি ডাকযোগে পাঠানো ব্যালটের জন্য নতুন ট্র্যাকিং ব্যবস্থা এবং ভোটার যোগ্যতা যাচাইয়ের কিছু অতিরিক্ত শর্তও প্রস্তাব করা হয়েছে।
ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত ২৩টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসি আদালতে মামলা করে দাবি করে, ফেডারেল নির্বাচন পরিচালনার নিয়ম নির্ধারণের ক্ষমতা মূলত অঙ্গরাজ্য ও কংগ্রেসের, প্রেসিডেন্টের নয়। একটি ফেডারেল আদালত আদেশটির বাস্তবায়ন স্থগিত করলে পরে আপিল আদালতও সেই সিদ্ধান্ত বহাল রাখে।
এখন ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টকে নিম্ন আদালতের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছে। প্রশাসনের দাবি, বিভিন্ন সরকারি সংস্থা এখনও নীতিমালার বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করেনি এবং মামলাটি আগেভাগেই আদালতে আনা হয়েছে। অন্যদিকে বিরোধীরা বলছেন, এই পদক্ষেপ কার্যকর হলে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে। সুপ্রিম কোর্ট আগামী দিনগুলোতে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।
সূত্র: সিএনএন, রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস