মধ্য টেক্সাসে প্রবল বর্ষণে বন্যায় দুইজনের মৃত্যু, ২৩০-এর বেশি উদ্ধার
মধ্য টেক্সাসের হিল কান্ট্রি অঞ্চলে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত দুইজনের মৃত্যু হয়েছে এবং ২৩০-এর বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।
মধ্য টেক্সাসের হিল কান্ট্রি অঞ্চলে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত দুইজনের মৃত্যু হয়েছে এবং ২৩০-এর বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।
সিবিএস নিউজ জানিয়েছে, কমফোর্ট ও উভালদে এলাকায় দুটি মৃত্যুর ঘটনা ঘটেছে। গত সোমবার থেকে টানা বৃষ্টিপাতে কিছু এলাকায় দুই ফুটের বেশি বৃষ্টি হয়েছে।
উভালদেতে বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ২২ ইঞ্চি বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা ওই এলাকার বার্ষিক গড় বৃষ্টিপাতের প্রায় অর্ধেক। এই বৃষ্টি মাত্র কয়েক দিনে পড়েছে। সান আন্তোনিওর কাছে ঘণ্টায় ১০০ মাইল বেগে একটি টর্নেডোও আঘাত হানে।
উদ্ধার কাজে ২ হাজার ৩৫০-এর বেশি জরুরি সেবাকর্মী, ৮৫টিরও বেশি নৌকা, ২১টি বিমান এবং ২০০-এর বেশি উঁচু চাকার গাড়ি মোতায়েন করা হয়েছে। ফেমা পাঁচটি অনুসন্ধান ও উদ্ধার দল পাঠিয়েছে।
২০২৫ সালে একই হিল কান্ট্রি অঞ্চলে বন্যায় ১৩৭ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পর সতর্কতা ব্যবস্থা উন্নত করা হলেও চলতি বছরের বন্যায়ও প্রাণহানি ও ব্যাপক ক্ষতির তথ্য সামনে আসছে।
সূত্র: সিবিএস নিউজ