সিএআইআর অ্যাকশনের সমর্থন নিয়ে টেক্সাসে গভর্নর প্রার্থী জিনা হিনোহোসা বিতর্কে
কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) অ্যাকশন টেক্সাসের গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোহোসাকে সমর্থন জানিয়েছে, যা নিয়ে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী গ্রেগ অ্যাবটের প্রচারণা দল তীব্র সমালোচনা করেছে।

গত ২০ অক্টোবর মঙ্গলবার অ্যাবটের প্রচারণা দল একটি বিবৃতিতে দাবি করে, এফবিআই সিএআইআরকে হামাসের একটি ফ্রন্ট গ্রুপ হিসেবে চিহ্নিত করেছে। বিবৃতিতে বলা হয়, একটি পরিচিত সন্ত্রাসী সংগঠনের রাজনৈতিক শাখা হিনোহোসাকে সমর্থন করায় এটি আশ্চর্যজনক নয়।
অ্যাবটের প্রচারণা দলের মুখপাত্র এদুয়ার্দো লিয়াল বলেন, হিনোহোসা টেক্সাসে শরিয়া আইনের ব্যবহার সমর্থন করেছেন এবং রাজ্যকে বিদেশি সন্ত্রাসী সংগঠন চিহ্নিত করার ক্ষমতা দেওয়ার বিরোধিতা করেছেন। তিনি আরও অভিযোগ করেন, হিনোহোসা ধর্মভিত্তিক বিচ্ছিন্ন আবাসন প্রকল্পের পক্ষে ভোট দিয়েছেন।
এই বিতর্ক টেক্সাসের গভর্নর নির্বাচনে মুসলিম ভোটারদের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে পরিণত করেছে। হিনোহোসার রাজনৈতিক কর্মজীবনে তাঁর বিভিন্ন ভোটের রেকর্ড তুলে ধরে অ্যাবটের দল তাঁকে চরমপন্থিদের সমর্থক হিসেবে চিত্রিত করার চেষ্টা করছে।
সূত্র: গ্রেগ অ্যাবট ডটকম