Oct 26, 2026
কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) অ্যাকশন টেক্সাসের গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোহোসাকে সমর্থন জানিয়েছে, যা নিয়ে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী গ্রেগ অ্যাবটের প্রচারণা দল তীব্র সমালোচনা করেছে।
Oct 22, 2026
টেক্সাস ও ফ্লোরিডার গভর্নরদের কাছে মুসলিম ব্রাদারহুড সংশ্লিষ্ট মসজিদ তদন্ত এবং নতুন মসজিদ অনুমোদনে স্থগিতাদেশ দাবি করেছে একটি রক্ষণশীল জোট। গত ১৯ অক্টোবর সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
Oct 22, 2026
যুক্তরাষ্ট্রের ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি ফেমা টেক্সাসের জুলাই মাসের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সরাসরি সহায়তার আবেদন প্রত্যাখ্যান করেছে। রাজ্য সরকার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে কিনা তা বিবেচনা করছে, এর মধ্যে হিল কান্ট্রি ও দক্ষিণ-পশ্চিম টেক্সাসের বাসিন্দারা মেরামতকাজ চালিয়ে যাচ্ছেন।
Oct 11, 2026
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট ডালাসে মমস ফর লিবার্টি অনুষ্ঠানে ঘোষণা করেছেন, পরবর্তী আইনসভায় স্কুলকক্ষ থেকে সব ডিজিটাল স্ক্রিন বন্ধের উদ্যোগ নেওয়া হবে। তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী এই ঘোষণাকে দ্বিমুখী নীতির অভিযোগ তুলে প্রত্যাখ্যান করেছেন।
Oct 6, 2026
টেক্সাসের সীমান্ত নিরাপত্তায় অপারেশন লোন স্টার পরিচালনায় রাজ্যের খরচ হওয়া ৭৫০ কোটি ডলার ফেডারেল সরকারের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ফিরিয়ে দিয়েছে। একই সময়ে গভর্নর গ্রেগ অ্যাবট সতর্ক করেছেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সংখ্যা কিছুটা বেড়েছে।
Sep 21, 2026
টেক্সাস অ্যান্টি-গ্যাং প্রোগ্রামের মাধ্যমে রাজ্যের অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ায় প্লেনো শহর তার ৯০টিরও বেশি ফ্লক লাইসেন্স প্লেট রিডার ক্যামেরা নিষ্ক্রিয় করে দিয়েছে। গভর্নর গ্রেগ অ্যাবট রাজ্য সংস্থাগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত লাইসেন্স প্লেট রিডারে অর্থায়ন বন্ধের নির্দেশ দেওয়ার পর শহরের সঙ্গে ফ্লকের চুক্তি বাতিল হয়।
Sep 17, 2026
প্লেনো পুলিশ বিভাগের ৯০টিরও বেশি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ফ্লক লাইসেন্স প্লেট রিডার ক্যামেরা নিষ্ক্রিয় করা হয়েছে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট রাজ্য সংস্থাগুলোকে এই প্রযুক্তিতে অর্থায়ন বন্ধ করার নির্দেশ দেওয়ার পর শহরটি এই সিদ্ধান্ত কার্যকর করেছে।
Sep 14, 2026
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট নর্থ টেক্সাসের দুই প্রথম সাড়াদানকারীকে স্টার অব টেক্সাস পুরস্কারে ভূষিত করেছেন, যাঁদের একজন কর্তব্যরত অবস্থায় নিহত হন এবং অন্যজন গুরুতর আহত হন।
আগামী ৩১ অক্টোবর টেক্সাসের ডালাস–ফোর্ট ওয়ার্থে পরপর তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মেজবান হিসেবে পরিচিত এক বিশাল মেজবানি আয়োজন। প্রায় পাঁচ হাজার মেহমানের অংশগ্রহণকে সামনে রেখে আয়োজিত এই মেজবানের প্রস্তুতিতে এবার যুক্ত হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মেজবানি খাবারের বিশেষ স্বাদ যাচাই বা 'ফুড টেস্টিং' পর্ব। এতে স্বেচ্ছাসেবী রসনাবিলাসী ও আয়োজকদের প্রতিনিধিরা মেজবানি মাংসের স্বাদ পরখ করার পাশাপাশি রান্নার বিভিন্ন দিক নিয়ে সরাসরি মতামত দিয়েছেন।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসন থেকে আগামী ডিসেম্বরে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশকের ছবি বানানো এখন ট্রেন্ড। চোখের পলকে নিজের আশির দশকের স্টাইলিশ ছবি বানিয়ে নেওয়া বেশ মজার। তবে এই আনন্দের আড়ালে বড় এক ঝুঁকিও আছে। প্রযুক্তিবিষয়ক সাময়িকী ওয়্যারডের মতে, চ্যাটবটে নিজের সেলফি বা ব্যক্তিগত ছবি আপলোড করা মোটেও নিরাপদ নয়।
ইসরায়েলি হামলায় নিহত প্রভাবশালী নেতা আলী লারিজানির স্থলাভিষিক্ত হিসেবে মোহাম্মদ বাঘের জোলঘাদরকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান নিয়োগ দেওয়া হয়েছে।
ক্রিস্তিয়ানো রোনালদো বুধবার পর্তুগাল জাতীয় দলের প্রশিক্ষণ শিবির ছেড়ে চলে গেছেন। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন, সময় হলে কারণ ব্যাখ্যা করবেন।