টেকএড সম্মেলনে নতুন এআই মডেল আনল এসএপি, যাবে মহাকাশেও
জার্মানির সফটওয়্যার কোম্পানি এসএপি তাদের নতুন ট্যাবুলার এআই মডেল এসএপি-আরপিটি-২.০ উন্মোচন করেছে। নতুন এই মডেলে অস্বাভাবিকতা ও ত্রুটি শনাক্তের সক্ষমতা যুক্ত হয়েছে।
জার্মানির সফটওয়্যার কোম্পানি এসএপি তাদের নতুন ট্যাবুলার এআই মডেল এসএপি-আরপিটি-২.০ উন্মোচন করেছে। নতুন এই মডেলে অস্বাভাবিকতা ও ত্রুটি শনাক্তের সক্ষমতা যুক্ত হয়েছে।
বার্লিনে কোম্পানির টেকএড ২০২৬ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। গত ২৭ অক্টোবর মঙ্গলবার সম্মেলনে মডেলটির খুঁটিনাটি তুলে ধরা হয়।
কোম্পানিটি জানিয়েছে, শ্রেণিবিন্যাস ও রিগ্রেশনের বাইরে গিয়ে এমবেডিংয়ের মাধ্যমে উপাত্ত বিশ্লেষণ করতে পারে নতুন মডেলটি। এর ফলে ব্যবসায়িক তথ্যভান্ডারে অস্বাভাবিক তথ্য আগেভাগে চিহ্নিত করা সহজ হবে।
এসএপি আরও জানিয়েছে, এই মডেলের আগের সংস্করণ এসএপি-আরপিটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এইচপিইর স্পেসবর্ন কম্পিউটার-২-তে স্থাপন করা হবে। সেখানে এটি রিয়েল-টাইম টেলিমেট্রি উপাত্ত বিশ্লেষণ করে ত্রুটি আগেভাগে অনুমান করবে, হারিয়ে যাওয়া সেন্সরের তথ্য পুনর্গঠন করবে এবং নভোচারী ও স্থল দলের জন্য মিশনের স্বাস্থ্য প্রতিবেদন তৈরি করবে।
প্রতিবেদনে বলা হয়েছে, মহাকাশ স্টেশনে এই মডেল স্থাপনের কাজ ২০২৭ সালের শুরুর দিকে হওয়ার কথা রয়েছে। এটিকে এন্টারপ্রাইজ এআই মডেলের অন্যতম বড় এজ-কম্পিউটিং পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: কালকিন