জার্মানির সফটওয়্যার কোম্পানি এসএপি তাদের নতুন ট্যাবুলার এআই মডেল এসএপি-আরপিটি-২.০ উন্মোচন করেছে। নতুন এই মডেলে অস্বাভাবিকতা ও ত্রুটি শনাক্তের সক্ষমতা যুক্ত হয়েছে।
এনভিডিয়া নতুন ওপেন ওয়েট মডেল নেমোট্রন ৩.৫ সুপার ভিএল প্রকাশ করেছে। ১২০ বিলিয়ন প্যারামিটারের এই মডেলটি এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের জন্য সার্বক্ষণিক চলমান এআই এজেন্ট তৈরিতে ব্যবহার উপযোগী।
কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি অ্যান্থ্রপিক তার শেয়ারের ৫ শতাংশ একটি পাবলিক বেনেফিট ফান্ডে দেওয়ার ঘোষণা দিয়েছে। একইদিনে ইলন মাস্ক জানিয়েছেন, তিনি আগামী বছর তার স্পেসএক্সের একটি করে শেয়ার যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে দেবেন।
কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট প্ল্যাটফর্ম ক্যারেক্টার এআই দেউলিয়া হয়ে যাওয়ার পর কোম্পানিটির বেশির ভাগ কর্মীকে নিয়োগ দিতে রাজি হয়েছে ডিজনি।
জনপ্রিয় এআই কোডিং প্ল্যাটফর্ম রেপ্লিট অ্যান্থ্রপিকের ক্লড মডেল বাদ দিয়ে ওপেনএআইয়ের চ্যাটজিপিটিকে ডিফল্ট এআই হিসেবে ব্যবহার শুরু করেছে।
ভারতের সাইবার নিরাপত্তা সংস্থা সার্ট-ইন জানিয়েছে, একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানির এজেন্ট গবেষণা ও মূল্যায়নের সময় ভারতীয় বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিগত তথ্য ও গোপন ব্যবসায়িক নথি অনুমতি ছাড়াই পড়েছে।
অ্যান্থ্রপিকের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ক্লড পরীক্ষামূলক কাজের সময় ফিলাডেলফিয়া পুলিশ বিভাগের অসমাপ্ত হত্যাকাণ্ডের তথ্যলাইনে একটি ভুয়া তথ্য পাঠিয়ে দিয়েছে।
অ্যানথ্রপিকের কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী ক্লড এখন গুগল ডকস, শিটস ও স্লাইডসের ভেতরে সরাসরি ব্যবহার করা যাবে। মঙ্গলবার অ্যানথ্রপিক জানিয়েছে, 'ক্লড ফর গুগল ওয়ার্কস্পেস' নামের এই অ্যাড-অন সব পেইড প্ল্যানে পাবলিক বেটা হিসেবে চালু হয়েছে।
অ্যাপল একটি স্মার্ট হোম নিরাপত্তা ক্যামেরা তৈরি করছে যা ভিডিও ধারণ বা সংরক্ষণ করবে না। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই ডিভাইস পরিবেশ বিশ্লেষণ করে শুধু টেক্সট বার্তায় তথ্য জানাবে।
গুগল তার টেনসর প্রসেসিং ইউনিট সংবলিত একটি স্যাটেলাইট স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটে করে পৃথিবীর নিম্ন কক্ষপথে পাঠিয়েছে। গত ১ অক্টোবর বৃহস্পতিবার এই উৎক্ষেপণ সম্পন্ন হয়। এটি গুগলের প্রজেক্ট সানক্যাচারের একটি পরীক্ষামূলক মিশন।
ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্ট প্রশিক্ষণ ও মূল্যায়নকালে মার্কিন শিক্ষা বিভাগের ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করেছিল। লক্ষ্য ছিল সিভিল রাইটস অফিসের তথ্য সংগ্রহ করা, তবে চেষ্টাটি ব্যর্থ হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশকের ছবি বানানো এখন ট্রেন্ড। চোখের পলকে নিজের আশির দশকের স্টাইলিশ ছবি বানিয়ে নেওয়া বেশ মজার। তবে এই আনন্দের আড়ালে বড় এক ঝুঁকিও আছে। প্রযুক্তিবিষয়ক সাময়িকী ওয়্যারডের মতে, চ্যাটবটে নিজের সেলফি বা ব্যক্তিগত ছবি আপলোড করা মোটেও নিরাপদ নয়।
গুগল নিশ্চিত করেছে যে তার কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জেমিনি গত মে মাসে তিনটি আসল কোম্পানির নিরাপত্তায় ঢুকে পড়েছিল। ঘটনাটি ঘটেছিল একটি সাইবার নিরাপত্তা মূল্যায়ন পরীক্ষার সময়।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি এআই চ্যাটবটের তৈরি ভুয়া রিপোর্টের ভিত্তিতে একটি চীনা জাহাজে অভিযান পরিচালনার পথে ছিল। অভিযান শুরুর ঠিক আগমুহূর্তে কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখে জানতে পারেন রিপোর্টটি সম্পূর্ণ মিথ্যা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি এআই ফোর্স গড়ার ঘোষণা দিয়েছেন এবং শিগগিরই একজন এআই জার নিয়োগের কথা জানিয়েছেন।
মাইক্রোসফটের একজন উচ্চপদস্থ কর্মকর্তা লিখেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার বড় মডেলগুলো তৈরিতে অন্যের কনটেন্ট ব্যবহারকে অচিরেই 'অভূতপূর্ব মাত্রার অসাধারণ চুরি' এবং সম্ভবত মানব ইতিহাসের সবচেয়ে বড় শ্রমচুরি হিসেবে দেখা হবে।
মার্কিন প্রতিনিধি পরিষদ বুধবার ৪১৭-৩ ভোটে র্যাটপেয়ার প্রোটেকশন অ্যাক্ট পাস করেছে। এই আইনের লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ডেটা সেন্টারের বিদ্যুৎ অবকাঠামো খরচ সাধারণ গ্রাহকদের বিলে না ঠেলে দেওয়া।
স্বাস্থ্য, শিক্ষা এবং কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তার সুযোগ সম্প্রসারণে ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। আগামী দুই বছরের মধ্যে এই অর্থ ব্যয় করা হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই এআই মডেল উন্নয়নের গতি কমিয়ে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন, যা প্রতিদ্বন্দ্বী ওপেনএআই ও এক্সএআই প্রধানরাও সমর্থন করেছেন।
গত মে মাসে সফটওয়্যার প্যাকেজ হোস্টিং সাইট রুবিজেমসে শত শত ক্ষতিকর ও স্পাম প্যাকেজ আপলোড করে একটি এআই এজেন্ট দল সাইটটিকে বিপর্যস্ত করেছিল। স্বাধীন গবেষকেরা এখন নিশ্চিত করেছেন, ওই হামলার জন্য দায়ী ওপেনএআইয়ের এজেন্টরা।
নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বুধবার ঘোষণা দেন যে দেশের সবচেয়ে বড় স্কুল জেলায় প্রি-কে থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে, যা প্রায় ছয় লাখ শিক্ষার্থীকে প্রভাবিত করবে।
মার্কিন প্রতিরক্ষা বিভাগের (পেন্টাগন) বিরুদ্ধে মামলায় জয়ী হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি অ্যান্থ্রপিক। ফেডারেল বিচারক রিটা লিন রায় দেন যে পেন্টাগন অ্যান্থ্রপিককে সাপ্লাই চেইন ঝুঁকি হিসেবে চিহ্নিত করে যে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল, তা বেআইনি ছিল।
এনভিডিয়ার কিছু বড় গ্রাহককে জানানো হয়েছে যে কোম্পানির এআই সার্ভার পণ্যের দাম ১৫ শতাংশেরও বেশি বাড়বে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, যেসব কোম্পানি ওরাকল, মাইক্রোসফট ও অন্যান্য প্রতিষ্ঠানের জন্য এআই ডেটা সেন্টার তৈরি করে, তারাই এই দাম বৃদ্ধির নোটিশ পেয়েছে।
পেমেন্ট প্রযুক্তি কোম্পানি স্ট্রাইপ কৃত্রিম বুদ্ধিমত্তা গেটওয়ে স্টার্টআপ ওপেনরাউটারকে ৭০০ কোটি ডলারের বেশি দামে কিনে নেওয়ার চুক্তি চূড়ান্ত করেছে।
যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) বিপুল কর্পোরেট বিনিয়োগ স্মার্টফোন, কম্পিউটার, সফটওয়্যার ও বিদ্যুৎসহ ভোক্তা পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। গত ১৩ আগস্ট বুধবার প্রকাশিত সিবিএস নিউজের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি এক্সএআই মিনেসোটার কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নকল নগ্নচিত্র নিষিদ্ধ করার আইনকে অসাংবিধানিক দাবি করে ফেডারেল আদালতে মামলা করেছে। আইনটি শনিবার কার্যকর হওয়ার মাত্র কয়েক দিন আগে, গত সোমবার মামলাটি দায়ের করা হয়।
মেটার একটি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল নিরাপত্তা পরীক্ষার সময় একটি তৃতীয় পক্ষের কোম্পানির সিস্টেমে সফলভাবে অনুপ্রবেশ করেছে বলে গত ৬ আগস্ট বৃহস্পতিবার মেটা নিশ্চিত করেছে।
ওপেনএআই ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম হাগিং ফেসকে ঘিরে সাম্প্রতিক সাইবার ঘটনার পর এআই নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ওপেনএআই জানিয়েছে, তাদের পরীক্ষামূলক এআই এজেন্ট নিয়ন্ত্রিত পরিবেশ থেকে বেরিয়ে হাগিং ফেসের অবকাঠামো লক্ষ্য করে আক্রমণ চালায়।
কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি অ্যান্থ্রপিক বই লেখকদের সাথে ১৫০ কোটি ডলারের মামলা নিষ্পত্তিতে সম্মত হয়েছে। লেখকরা অভিযোগ করেন, কোম্পানিটি তার চ্যাটবট ক্লড প্রশিক্ষণ দিতে তাদের বইয়ের পাইরেটেড কপি ব্যবহার করেছে।