এআই চ্যাটবটের ভুয়া তথ্যে চীনা জাহাজে মার্কিন অভিযান বাতিল
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি এআই চ্যাটবটের তৈরি ভুয়া রিপোর্টের ভিত্তিতে একটি চীনা জাহাজে অভিযান পরিচালনার পথে ছিল। অভিযান শুরুর ঠিক আগমুহূর্তে কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখে জানতে পারেন রিপোর্টটি সম্পূর্ণ মিথ্যা।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন গত ১৮ সেপ্টেম্বর এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, একজন স্পেশাল অপারেশন কমান্ড বিশ্লেষক কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ওই প্রতিবেদনটি তৈরি করেছিলেন।
চ্যাটবটটি জাহাজটি কী বহন করছে সে বিষয়ে ভুল তথ্য দেয়, যার ভিত্তিতে অভিযানের পরিকল্পনা করা হয়েছিল। কর্মকর্তারা অভিযানের একদম শেষ পর্যায়ে রিপোর্টটির গভীরে গিয়ে এআই-নির্মিত ভুয়া তথ্য শনাক্ত করতে সক্ষম হন।
আলাদাভাবে ব্লুমবার্গ জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের একটি বিদ্যালয়ে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় পেন্টাগনের তদন্তে দেখা গেছে কৃত্রিম বুদ্ধিমত্তার অতিমাত্রায় নির্ভরতা ওই ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
মার্কিন প্রতিরক্ষা বিভাগ সাম্প্রতিক বছরগুলোতে গোয়েন্দা বিশ্লেষণসহ বিভিন্ন সামরিক কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ক্রমশ বাড়িয়েছে। এআই-নির্ভর রিপোর্টের বিষয়ে মার্কিন সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
সূত্র: সিএনএন ও ব্লুমবার্গ