অণু হাইওয়ে ঝিল্লি তৈরি করলেন অস্ট্রেলিয়ার গবেষকরা
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমন একটি নতুন ঝিল্লি তৈরি করেছেন যার ভেতরে থাকা অ্যামোনিয়াম আয়নগুলো নিজে থেকেই ঘোরে এবং অণুগুলোকে পৃথক করতে সহায়তা করে। এই আবিষ্কার শিল্প পর্যায়ে পদার্থ পৃথকীকরণ প্রক্রিয়াকে সস্তা ও পরিবেশবান্ধব করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

গবেষকরা এই নতুন প্রযুক্তিকে অণু হাইওয়ে নাম দিয়েছেন। তারা ঝিল্লির ভেতরে অতি ক্ষুদ্র চ্যানেল তৈরি করেছেন, যার ব্যাস এক ন্যানোমিটারের চেয়েও কম। এই চ্যানেলের মধ্য দিয়ে অণুগুলো নিয়ন্ত্রিতভাবে চলাচল করে।
গবেষণায় দেখা গেছে, নতুন এই ঝিল্লি আগের তুলনায় দশ গুণ বেশি নির্ভুলভাবে পদার্থ পৃথক করতে সক্ষম। পানির চলাচল চুয়াল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে, আবার ইথানলের চলাচল নব্বই শতাংশ কমে গেছে।
গবেষক দল জানিয়েছে, ঝিল্লির ভেতরে থাকা অ্যামোনিয়াম আয়নগুলোর ঘূর্ণনই এই পার্থক্যের মূল কারণ। এই ঘূর্ণন অণুগুলোর গতিপথ নিয়ন্ত্রণ করে এবং নির্দিষ্ট অণুকে আটকে রাখতে সাহায্য করে।
গবেষকরা বলছেন, এই প্রযুক্তি ভবিষ্যতে পানি বিশুদ্ধকরণ এবং রাসায়নিক শিল্পে ব্যাপক ব্যবহার হতে পারে। এটি জ্বালানি খরচ কমিয়ে শিল্প প্রক্রিয়াকে আরও পরিবেশবান্ধব করার সম্ভাবনা তৈরি করেছে। সূত্র: কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়