Tag: বিজ্ঞান

কোয়ান্টাম কম্পিউটিংয়ে মাইলফলক: আইবিএমের হেরন চিপ পরীক্ষায় ক্লাসিক্যাল কম্পিউটারকে ছাড়িয়েছে

কোয়ান্টাম কম্পিউটিংয়ে সর্বোচ্চ মাইলফলক ছুঁয়েছে আমেরিকার প্রযুক্তি কোম্পানি আইবিএম। প্রতিষ্ঠানটির হেরন কোয়ান্টাম চিপ তিনটি পৃথক পরীক্ষায় ক্লাসিক্যাল কম্পিউটারের সক্ষমতা ছাড়িয়ে গেছে, যাকে বলা হচ্ছে কোয়ান্টাম অ্যাডভান্টেজ।

এমআরএনএ প্রযুক্তিতে তৈরি প্রথম ফ্লু ভ্যাকসিন অনুমোদনের দোরগোড়ায়

মডার্নার এমআরএনএ প্রযুক্তিতে তৈরি ফ্লু ভ্যাকসিন এমফ্লুসিভা এফডিএর চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং ৫ আগস্টের মধ্যে সিদ্ধান্ত আসার কথা। অনুমোদন পেলে এটি হবে এমআরএনএ প্রযুক্তিতে তৈরি বিশ্বের প্রথম ফ্লু ভ্যাকসিন। এফডিএর উপদেষ্টা কমিটি জুন মাসে সর্বসম্মতিক্রমে ৯-০ ভোটে এই ভ্যাকসিনের পক্ষে সুপারিশ করেছে।

প্রাণের সম্ভাবনার খোঁজে বড় সাফল্য, বাসযোগ্য গ্রহে মিলল বায়ুমণ্ডল

পৃথিবী থেকে ৪৮ আলোকবর্ষ দূরে বাসযোগ্য অঞ্চলে অবস্থিত পাথুরে গ্রহ এলএইচএস ১১৪০ বি-তে প্রথমবারের মতো বায়ুমণ্ডলের অস্তিত্ব শনাক্ত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক কলিন চেরুবিমের নেতৃত্বে পরিচালিত এই গবেষণার ফলাফল জুলাই মাসে বিখ্যাত সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে। গ্রহটির বায়ুমণ্ডল থেকে হিলিয়াম গ্যাস মহাকাশে বেরিয়ে যাওয়ার প্রমাণ পেয়ে এই আবিষ্কার সম্ভব হয়েছে।

চীনের নতুন কনট্যাক্ট লেন্সে মানুষের চোখে ধরা পড়ছে ইনফ্রারেড আলো

চীনের একদল গবেষক এমন একটি পরীক্ষামূলক কনট্যাক্ট লেন্স তৈরি করেছেন, যা মানুষের স্বাভাবিক চোখে দেখা যায় না এমন কাছাকাছি-ইনফ্রারেড (Near-Infrared) আলোকে দৃশ্যমান আলোর রূপে দেখাতে পারে। গবেষকদের দাবি, এই প্রযুক্তি ভবিষ্যতে রাতের বেলা দেখা, চিকিৎসা প্রযুক্তি এবং উদ্ধার অভিযানে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

চাঁদ-মঙ্গলের নকল মিশনে এক বছর থাকার সুযোগ, আবেদন নিচ্ছে নাসা

চাঁদ ও মঙ্গলে ভবিষ্যতে মানুষ পাঠানোর প্রস্তুতি নিতে চারজন স্বেচ্ছাসেবক খুঁজছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নির্বাচিত ব্যক্তিরা পৃথিবী ছেড়ে মহাকাশে যাবেন না। তবে তারা এক বছর ধরে এমন একটি বিশেষ পরিবেশে থাকবেন, যেখানে মহাকাশযানে ভ্রমণ এবং চাঁদ বা মঙ্গলে বসবাসের অভিজ্ঞতা তৈরি করা হবে।

বাতাস থেকে খাবার পানি সংগ্রহ করতে পারে এমন জ্যাকেট তৈরি করলেন টেক্সাসের গবেষকেরা

টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এমন একটি জ্যাকেট তৈরি করেছেন যা বাতাস থেকে দৈনিক ৪০০ থেকে ৯০০ মিলিলিটার খাবার পানি সংগ্রহ করতে পারে।

সৌরজগতে ঢোকা রহস্যময় আন্তঃনাক্ষত্রিক বস্তু থেকে মেলেনি ভিনগ্রহী সংকেত

মার্কিন গবেষণা সংস্থা সেটি ইনস্টিটিউট আন্তঃনাক্ষত্রিক বস্তু থ্রি-আই/অ্যাটলাসে সাত ঘণ্টার বেশি রেডিও তরঙ্গ পর্যবেক্ষণ চালিয়ে কোনো বহির্জাগতিক প্রযুক্তিগত সংকেত পায়নি বলে জানিয়েছে। গত ২১ জুন প্রকাশিত এই ফলাফলে উত্তর ক্যালিফোর্নিয়ার অ্যালেন টেলিস্কোপ অ্যারে দিয়ে ১ থেকে ৯ গিগাহার্টজ পর্যন্ত বিস্তৃত রেডিও তরঙ্গ বিশ্লেষণ করা হয়।

স্তর পেঁচিয়ে কোয়ান্টাম আলো নিয়ন্ত্রণের নতুন পদ্ধতি আবিষ্কার, বদলে যাবে প্রযুক্তির দুনিয়া

অতি পাতলা হেক্সাগোনাল বোরন নাইট্রাইডের স্তর পেঁচিয়ে কোয়ান্টাম আলোর উৎস নিয়ন্ত্রণের নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন অস্ট্রেলিয়ার গবেষকেরা। এই আবিষ্কার কোয়ান্টাম কম্পিউটার, নিরাপদ যোগাযোগব্যবস্থা এবং অতি সংবেদনশীল সেন্সর তৈরির পথ সুগম করবে বলে আশা করা হচ্ছে।

মহাকাশ আবহাওয়া বুঝতে নতুন বায়ুমণ্ডল মিশন নাসার

মহাকাশ আবহাওয়া পৃথিবীর বায়ুমণ্ডলে কী প্রভাব ফেলে, তা বুঝতে নতুন মিশন ঘোষণা করেছে নাসা। গত ১৮ জুন বৃহস্পতিবার প্রকাশিত ঘোষণায় ড্যাফনি মিশনের লক্ষ্য ও বৈজ্ঞানিক গুরুত্ব তুলে ধরা হয়।

অতিবেগুনি রশ্মিতে চিরস্থায়ী রাসায়নিক ধ্বংসের পথ মিলল বিজ্ঞানীদের

ডেনমার্কের আর্হুস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আবিষ্কার করেছেন যে অতিবেগুনি রশ্মি থেকে তৈরি হাইড্রোজেন র‍্যাডিক্যাল বিষাক্ত পিএফএস রাসায়নিক ধ্বংস করতে পারে।

বিগ ব্যাং অনুকরণ করতে গিয়ে সিসা থেকে সোনা তৈরি

মহাবিশ্ব সৃষ্টির বিগ ব্যাং–পরবর্তী অবস্থা বোঝার চেষ্টায় অপ্রত্যাশিত সাফল্য পেয়েছেন বিজ্ঞানীরা। সুইজারল্যান্ডের লার্জ হ্যাড্রন কোলাইডারে (এলএইচসি) ‘এলিস’ পরীক্ষায় কাজ করা গবেষকেরা প্রচণ্ড গতিতে সিসার পরমাণুর সংঘর্ষ ঘটাতে গিয়ে ঘটনাক্রমে সোনা তৈরি করেছেন—যদিও পরিমাণ ছিল প্রায় অণুবীক্ষণযোগ্য।

মঙ্গলে প্রাণের চিহ্ন? নাসা জানালো নতুন তথ্য

গত জুলাইয়ে নাসার পারসেভিয়ারেন্স রোভার মঙ্গল গ্রহের জেজেরো ক্রেটারে চেয়াভা ফলস নামের একটি লালচে শিলায় বিশেষ “লেপার্ড দাগ” খুঁজে পেয়েছে। জেজেরো ক্রেটার হলো মঙ্গলের একটি প্রাচীন লেক-ক্ষেত্র, যেখানে রোভারটি দীর্ঘদিন ধরে শিলা ও মাটির নমুনা সংগ্রহ করছে।