জৈব সৌরকোষে রেকর্ড ১৮.৮% দক্ষতা, চীনের বিজ্ঞানীদের নতুন পদ্ধতি
চায়নিজ অ্যাকাডেমি অব সায়েন্সেসের একদল গবেষক মলিকিউলার লকিং নামে একটি নতুন কৌশল ব্যবহার করে বৃহৎ আকারের জৈব সৌরকোষে রেকর্ড ১৮ দশমিক ৮ শতাংশ সক্রিয় এলাকা দক্ষতা অর্জন করেছেন। গবেষণাটি বিখ্যাত জুল জার্নালে প্রকাশিত হয়েছে।

জৈব সৌরকোষ সিলিকনভিত্তিক সৌরকোষের তুলনায় হালকা, নমনীয় এবং কম খরচে তৈরি করা সম্ভব। তবে এত দিন বৃহৎ আকারে উৎপাদনে দক্ষতা ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ ছিল। নতুন মলিকিউলার লকিং পদ্ধতি এই সমস্যা সমাধানে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
এই কৌশলে অণুগুলোকে নির্দিষ্ট অবস্থানে আটকে রাখা হয়, যাতে সৌরকোষের সক্রিয় স্তরের গঠন স্থিতিশীল থাকে এবং বড় আকারেও দক্ষতা বজায় থাকে। গবেষকেরা বলছেন, এই পদ্ধতি বাণিজ্যিকভাবে স্কেলেবল, অর্থাৎ শিল্প পর্যায়ে উৎপাদনে ব্যবহার করা সম্ভব।
জৈব সৌরকোষ প্রযুক্তি ভবনের জানালা, পোশাক ও বহনযোগ্য ইলেকট্রনিক্সে ব্যবহারের সম্ভাবনা রাখে। এই রেকর্ড দক্ষতা নবায়নযোগ্য শক্তি খাতে জৈব সৌরকোষকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে পারে।
সূত্র: টেকএক্সপ্লোর