ডালাসে পেরোট মিউজিয়ামের ৯ কোটি ডলারের সম্প্রসারণ পরিকল্পনা ঘোষণা
ডালাসের পেরোট মিউজিয়াম অব নেচার অ্যান্ড সায়েন্স নতুন সম্প্রসারণ প্রকল্পের ঘোষণা দিয়েছে। বেসরকারি অর্থায়নে প্রায় ৯ কোটি ডলারের এই প্রকল্পে চার তলা পার্কিং গ্যারেজ, প্রধান প্রবেশদ্বার পর্যন্ত ঢাকা হাঁটার পথ এবং অতিরিক্ত ইভেন্ট স্পেস ও টয়লেট সুবিধা যুক্ত হবে।

টেক্সাস ডিপার্টমেন্ট অব লাইসেন্সিং অ্যান্ড রেগুলেশনে দাখিল করা নথি থেকে এই তথ্য জানা গেছে। মিউজিয়াম কর্তৃপক্ষ এ সপ্তাহে প্রকল্পটির আনুষ্ঠানিক ঘোষণা দেয়।
নথি অনুযায়ী, নির্মাণকাজ ২০২৭ সালের ১ জানুয়ারি শুরু হয়ে ২০২৯ সালের ১ জানুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। পুরো প্রকল্পে বেসরকারি অর্থ ব্যবহার করা হবে।
মিউজিয়ামটি সর্বশেষ ২০২০ সালে সংস্কার করা হয়েছিল, যখন গুদামঘর ও অফিস স্পেসের পুনর্বিন্যাস করা হয়। নতুন সম্প্রসারণের ফলে দর্শনার্থীদের পার্কিং ও অনুষ্ঠান আয়োজনের সুবিধা উল্লেখযোগ্যভাবে বাড়বে।
পেরোট মিউজিয়াম ২০১২ সালের ডিসেম্বরে ভিক্টোরি পার্কে খোলা হয়। এটি তৈরি হয়েছে তিনটি প্রতিষ্ঠানের একীভূতকরণে: ডালাস মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি (১৯৩৬), দ্য সায়েন্স প্লেস (১৯৪৬) এবং ডালাস চিলড্রেনস মিউজিয়াম (১৯৯৫)।
সূত্র: এনবিসি ডিএফডব্লিউ