পবিত্র শবে কদর: মুসলমানদের জন্য মাহাত্ম্যপূর্ণ রাত

১ ৬ মার্চ দিবাগত রাত পবিত্র শবে কদর, যা মুসলমানদের জন্য অত্যন্ত মহিমান্বিত। ধর্মবিশ্বাসীরা এই রাত ইবাদত ও প্রার্থনায় কাটান। আলেমদের মতে, ২৬ রমজানের দিবাগত রাতেই শবে কদর।

Mar 16, 2026 - 02:18
পবিত্র শবে কদর: মুসলমানদের জন্য মাহাত্ম্যপূর্ণ রাত

১৬ মার্চ দিবাগত রাত পবিত্র শবে কদর, যা মুসলমানদের জন্য অত্যন্ত মহিমান্বিত। ধর্মবিশ্বাসীরা এই রাত ইবাদত প্রার্থনায় কাটান। আলেমদের মতে, ২৬ রমজানের দিবাগত রাতেই শবে কদর।

শবে কদরের রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছিল। নামের অর্থ ফারসিতেমর্যাদার রাতবাভাগ্যরজনী রাত মুসলমানদের জন্য বিশেষ পুণ্যময়; মহানবী হজরত মুহাম্মদ (সা.) অনুসারীদের সম্মান বৃদ্ধি মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারণের জন্য প্রার্থনার আহ্বান করেছেন।

পবিত্র কোরআনের সূরা আল-কদরে বলা হয়েছে, ‘কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম।তাই ধর্মপ্রাণরা নফল ইবাদত, কোরআন তিলাওয়াত, জিকির-আজকার এবং প্রয়াত স্বজনদের আত্মার মাগফিরাত কামনায় কবরস্থানে দোয়া করেন।

শবে কদরের রাতে মসজিদ মসজিদে খতমে তারাবিহ অনুষ্ঠিত হবে। বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আলোচনাসভা দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। মাগরিবের নামাজের পর সিনিয়র পেশ ইমাম মুফতি মুহাম্মদ মিজানুর রহমান লাইলাতুল কদরের গুরুত্ব তুলে ধরবেন।

পবিত্র শবে কদর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা মোবারকবাদ জানিয়েছেন। রোববার এক বাণীতে তিনি বলেন, ‘এই রাতে ইবাদত-বন্দেগি, তওবা দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ সৃষ্টি হয়। রমজান মাস সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা মানবিক গুণাবলির জাগরণের মাস। পবিত্র লাইলাতুল কদরের শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে।

ডালাস বার্তা প্রতিবেদক