সীতাকুণ্ডে সন্ত্রাসীদের হামলায় র্যাব সদস্য নিহত, আহত তিন
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত আব্দুল মোতালেব র্যাব–৭-এর উপসহকারী পরিচালক (ডিএডি) হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও তিন র্যাব সদস্য আহত হয়েছেন।

র্যাব-৭-এর এক কর্মকর্তা জানান, অস্ত্র উদ্ধারের অভিযানে গিয়ে একজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করার পর ফেরার পথে সন্ত্রাসীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে ডিএডি মোতালেব, ল্যান্স নায়েক ইমাম উদ্দিন, নায়েক আরিফ ও কনস্টেবল রিফাত আহত হন।
গুরুতর আহত মোতালেবকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আহত অন্য র্যাব সদস্যদের কিছু সময় জিম্মি করে রাখে সন্ত্রাসীরা। পরে র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে র্যাব ও সেনাসদস্যদের সঙ্গে যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রসঙ্গত, জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে পাহাড়খেকো, ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকায় নিয়মিত সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এর আগেও সেখানে উচ্ছেদ অভিযান ও পাহাড় কাটা বন্ধে প্রশাসনের অভিযানে হামলার ঘটনা ঘটেছে।
ডালাস বার্তা প্রতিবেদক