টেক্সাসে বসবাসের জন্য কেন বেছে নেবেন এই দশ জায়গা
টেক্সাসে কম কর ও তুলনামূলক সাশ্রয়ী জীবনযাপনের আকর্ষণে নতুন বাসিন্দাদের ঢল বাড়ছেই। বড় শহরগুলো অর্থনৈতিক কেন্দ্র হলেও ভ্রমণ ও রিয়েল এস্টেট বিশেষজ্ঞরা বলছেন—শিক্ষার মান, সবুজায়ন, নিরাপত্তা ও চাকরির সুযোগের কারণে বসবাসের জন্য এখন অগ্রাধিকার পাচ্ছে বিভিন্ন শহরতলি ও ছোট শহর।
টেক্সাসে কম কর ও তুলনামূলক সাশ্রয়ী জীবনযাপনের আকর্ষণে নতুন বাসিন্দাদের ঢল বাড়ছেই। বড় শহরগুলো অর্থনৈতিক কেন্দ্র হলেও ভ্রমণ ও রিয়েল এস্টেট বিশেষজ্ঞরা বলছেন—শিক্ষার মান, সবুজায়ন, নিরাপত্তা ও চাকরির সুযোগের কারণে বসবাসের জন্য এখন অগ্রাধিকার পাচ্ছে বিভিন্ন শহরতলি ও ছোট শহর।
অস্টিন
প্লুগারভিল
‘ট্রেইল ক্যাপিটাল অব টেক্সাস’ নামে পরিচিত প্লুগারভিল অস্টিনের উত্তর-পূর্বে প্রায় ২০ মাইল দূরে। ৫৬ মাইলের বেশি ট্রেইল, কম অপরাধ হার ও উচ্চমানের স্কুলের কারণে পরিবার, প্রবীণ ও কর্মজীবীদের কাছে জনপ্রিয়। টাইকুন টেক্সাস ও স্টোন হিল টাউন সেন্টারের মতো আকর্ষণও এলাকায় মানুষ টানে।
রাউন্ড রক
‘স্পোর্টস ক্যাপিটাল অব টেক্সাস’ হিসেবে পরিচিত রাউন্ড রক অস্টিন থেকে ২০ মাইল উত্তরে। ডেলসহ বড় নিয়োগদাতাদের কারণে এলাকার অর্থনীতি শক্তিশালী। নিরাপদ পাড়া, সাশ্রয়ী আবাসন ও মাস্টার-প্লানড কমিউনিটির কারণে তরুণ পেশাজীবী ও পরিবারদের কাছে আকর্ষণীয়। স্বাস্থ্যসুবিধা ও আউটডোর সুবিধার জন্য অবসরপ্রাপ্তরাও এখানে ভিড় করেন।
সেন্ট্রাল টেক্সাস
সান আন্তোনিও
টেক্সাসের দ্বিতীয় বৃহত্তম শহর সান আন্তোনিও তিন শতাব্দীর ঐতিহ্য নিয়ে এক প্রাণবন্ত সাংস্কৃতিক কেন্দ্র। রিভার ওয়াক, জাদুঘর, সিক্স ফ্ল্যাগস ফিয়েস্তা টেক্সাস ও পেশাদার ক্রীড়ার পাশাপাশি সাশ্রয়ী আবাসন শহরটিকে নতুন বাসিন্দাদের জন্য আকর্ষণীয় করে তুলেছে। মেক্সিকান ও টেক্স-মেক্স সংস্কৃতির খাবারও এখানকার অন্যতম আকর্ষণ।
ডালাস–ফোর্ট ওর্থ
ফোর্ট ওর্থ
টেক্সাসের চতুর্থ বৃহত্তম শহর ফোর্ট ওর্থ বড় হচ্ছে, তবে ধরে রেখেছে টেক্সাসের স্বকীয় ‘ছোট শহর’-এর আকর্ষণ। ওয়েস্টার্ন সংস্কৃতি, জাদুঘর ও শক্তিশালী চাকরির বাজারের কারণে এটি তুলনামূলক সাশ্রয়ী বিকল্প খুঁজছেন এমন বাসিন্দাদের প্রিয় গন্তব্যে পরিণত হয়েছে।
ফ্রিসকো
ডালাসের উত্তরের দ্রুতবর্ধনশীল এই সাবার্বটি এখন সুবিধা, কর্মসংস্থান ও উচ্চমানের স্কুলের জন্য শীর্ষ স্থানে। দ্য স্টার, টয়োটা স্টেডিয়াম, পিজিএ ফ্রিসকো এবং আসন্ন ইউনিভার্সাল কিডস রিসোর্ট—সব মিলিয়ে পরিবার-বান্ধব বিনোদন, ডাইনিং ও কমিউনিটি পরিবেশের জন্য বিশেষভাবে পরিচিত।
প্লানো
ডালাস থেকে ২০ মাইল উত্তরে প্লানো স্থানীয় কর্মসংস্থানের শক্তিশালী বাজার হিসেবে আলাদা পরিচিতি পেয়েছে। বার্ষিক বেলুন ফেস্টিভ্যালের জন্য ‘হট এয়ার বেলুন ক্যাপিটাল’ হিসেবেও পরিচিত। শীর্ষ স্কুল, ডার্টের সংযোগ, পার্ক ও নানা ধরনের আবাসনের বিকল্প শহরটিকে বাসযোগ্যতার তালিকায় এগিয়ে রাখে।
ফ্লাওয়ার মাউন্ড
ডালাস–ফোর্ট ওর্থের মাঝামাঝি অবস্থানের কারণে সহজ যোগাযোগ, নিরাপত্তা ও উচ্চমানের আবাসন ফ্লাওয়ার মাউন্ডকে বিশেষভাবে জনপ্রিয় করেছে। লেকসাইড ডিএফডাব্লিউ, রিভারওয়াক, ওয়েলিংটন ও ব্রিডলউডের মতো কমিউনিটিগুলো টাউনহোম থেকে মিলিয়ন-ডলার এস্টেট—সব ধরনের কেনাকাটার সুযোগ দেয়।
হিউস্টন এলাকা
সুগার ল্যান্ড
হিউস্টনের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত সুগার ল্যান্ড পরিবার ও যাত্রীদের জন্য বেশি জায়গা ও সাশ্রয়ী বিকল্প দেয়। সবুজায়ন, গলফ কোর্স, কনস্টেলেশন ফিল্ডে মাইনর লিগ বেসবল ও নতুন গেটেড কমিউনিটির কারণে এখানে নতুন বাসিন্দাদের আগ্রহ বাড়ছে।
দ্য উডল্যান্ডস
মাস্টার-প্লানড কমিউনিটির জাতীয় উদাহরণ দ্য উডল্যান্ডস—২০০ মাইলের বেশি ট্রেইল, ১৫০ পার্ক, অসংখ্য পুল, মার্কেট স্ট্রিট ও শক্তিশালী কর্মসংস্থানের কারণে পরিবার, তরুণ ও অবসরপ্রাপ্তদের কাছে সমান জনপ্রিয়।
দক্ষিণ টেক্সাস
ম্যাকঅ্যালেন
টেক্সাস–মেক্সিকো সীমান্ত ঘেঁষা ম্যাকঅ্যালেন তার দ্বিভাষিক, দ্বিসংস্কৃতির প্রাণবন্ত পরিবেশের জন্য পরিচিত। শীর্ষ স্বাস্থ্যসেবা, শপিং সেন্টার, আউটডোর সুবিধা ও উপসাগরীয় এলাকার নিকটতা এটিকে বসবাসের উপযোগী করে তুলেছে। পরিযায়ী পাখির রুটে হওয়ায় বার্ডওয়াচিংয়ের জন্য অবসরপ্রাপ্তদেরও প্রিয়।
তথ্যসূত্র: ফক্স ফোর