অ্যান্থ্রপিক বাদ দিয়ে ওপেনএআইকে ডিফল্ট বানাল রেপ্লিট
জনপ্রিয় এআই কোডিং প্ল্যাটফর্ম রেপ্লিট অ্যান্থ্রপিকের ক্লড মডেল বাদ দিয়ে ওপেনএআইয়ের চ্যাটজিপিটিকে ডিফল্ট এআই হিসেবে ব্যবহার শুরু করেছে।
জনপ্রিয় এআই কোডিং প্ল্যাটফর্ম রেপ্লিট অ্যান্থ্রপিকের ক্লড মডেল বাদ দিয়ে ওপেনএআইয়ের চ্যাটজিপিটিকে ডিফল্ট এআই হিসেবে ব্যবহার শুরু করেছে।
টেকক্রাঞ্চ ডিসরাপ্ট সম্মেলনে রেপ্লিটের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আমজাদ মাসাদ বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, খরচ, অংশীদারিত্ব ও পারফরম্যান্সের বিচারে ওপেনএআই এখন ভালো পার্টনার মনে হচ্ছে।
মাসাদ জানান, রেপ্লিটের নিজস্ব বেঞ্চমার্ক পরীক্ষায় ওপেনএআইয়ের মডেলগুলো স্ক্র্যাচ থেকে অ্যাপ তৈরিতে ধারাবাহিকভাবে ভালো ফল দিচ্ছে। এতদিন রেপ্লিট অ্যান্থ্রপিকের শীর্ষ পাঁচ গ্রাহকের একটি ছিল।
রেপ্লিট চলতি বছরের আগস্টে ওপেনএআইয়ের সঙ্গে অংশীদারিত্ব ঘোষণা করে। ব্যবহারকারীরা চাইলে এখনও অ্যান্থ্রপিকের মডেল বেছে নিতে পারবেন, তবে ডিফল্ট পরিবর্তনের ফলে বেশিরভাগ ব্যবহারকারী এখন ওপেনএআই মডেলেই কাজ করবেন।
রেপ্লিট এখন এন্টারপ্রাইজ বাজারে উল্লেখযোগ্য প্রসার ঘটাচ্ছে। গত বছর মোট রাজস্বের মাত্র ২ শতাংশ ছিল এন্টারপ্রাইজ খাত থেকে, এ বছর তা বেড়ে ১৫ শতাংশ হয়েছে। ২০২৭ সালের মধ্যে রাজস্বের অর্ধেকের বেশি এন্টারপ্রাইজ ও সরকারি গ্রাহকদের কাছ থেকে আসবে বলে মাসাদ আশা প্রকাশ করেন।
সূত্র: টেকক্রাঞ্চ