অর্ক কমিউনিটি থিয়েটারের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন

ডালাসে অর্ক কমিউনিটি থিয়েটারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় সংগঠনের স্থায়ী সদস্যরা বিভিন্ন বিষয়ে মতামত দেন এবং আগামী দিনের কার্যক্রম ও অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

Sep 24, 2026 - 18:51

সভায় গত দুই বছরের হিসাব-নিকাশ উপস্থাপন করেন সংগঠনের কোষাধ্যক্ষ। পরে তা সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

বিগত বছরের কার্যকরী পরিষদ বিলুপ্তির পর ভোটের মাধ্যমে চার সদস্যের নতুন কার্যনির্বাহী পরিষদ অনুমোদন করা হয়।

নতুন কার্যনির্বাহী পরিষদে সভাপতি হিসেবে সৈয়দা আনোয়ার (দিভা), সাধারণ সম্পাদক হিসেবে শারমিন রহমান, সহ-সাধারণ সম্পাদক হিসেবে নাছিমা নায়িম (রুমী) এবং কোষাধ্যক্ষ হিসেবে মনসুর চৌধুরী দায়িত্ব পেয়েছেন।