স্টারবাকস কর্মীদের স্বাস্থ্য বিমার প্রিমিয়াম প্রায় দ্বিগুণ, অনেকে বীমা ছাড়ছেন

স্টারবাকসের কর্মীদের স্বাস্থ্য বিমার প্রিমিয়াম চলতি বছর ব্যাপকভাবে বেড়েছে, কারো কারো ক্ষেত্রে প্রায় দ্বিগুণ হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে নতুন হার কার্যকর হবে।

Sep 21, 2026 - 08:27
স্টারবাকস কর্মীদের স্বাস্থ্য বিমার প্রিমিয়াম প্রায় দ্বিগুণ, অনেকে বীমা ছাড়ছেন
উইকিমিডিয়া কমন্স: Coolcaesar

স্টারবাকসের কর্মীদের স্বাস্থ্য বিমার প্রিমিয়াম চলতি বছর ব্যাপকভাবে বেড়েছে, কারো কারো ক্ষেত্রে প্রায় দ্বিগুণ হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে নতুন হার কার্যকর হবে।

স্টারবাকস ওয়ার্কার্স ইউনাইটেড ১৩০-এরও বেশি কর্মীর ওপর পরিচালিত একটি জরিপের ফলাফল দ্য গার্ডিয়ানের কাছে প্রকাশ করে। জরিপে দেখা গেছে, ইউনিয়নভুক্ত ও অ-ইউনিয়নভুক্ত উভয় ধরনের স্টোরের কর্মীরাই এই বৃদ্ধির মুখে পড়েছেন।

মিনেসোটার এডিনায় নয় বছর ধরে কর্মরত কায়ে-লানি স্টোরির প্রিমিয়াম সাপ্তাহিক ১৩০ ডলার থেকে বেড়ে ১৭০ ডলারে পৌঁছেছে। ইউটাহর কোরি ওয়াগনারের প্রিমিয়াম প্রতি দুই সপ্তাহে ৭০ ডলার থেকে ১২২ ডলারে উঠেছে, তিনি দ্বিতীয় চাকরির কথা ভাবছেন।

স্টারবাকস ওয়ার্কার্স ইউনাইটেড বিমা খরচ বৃদ্ধির কারণ জানতে চেয়ে আবেদন করলেও কোম্পানি সাড়া না দেওয়ায় অন্যায় শ্রম চর্চার অভিযোগ দায়ের করেছে। স্টারবাকস জানায়, সারা দেশের নিয়োগকর্তাদের মতো তারাও বাড়তি স্বাস্থ্যসেবার ব্যয়ের মুখে পড়েছে।

২০২১ সালের ডিসেম্বর থেকে স্টারবাকসের ৭০০-এর বেশি স্টোরে ইউনিয়ন নির্বাচনে জয় হয়েছে এবং ১২ হাজারেরও বেশি কর্মী ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়েছেন। গত মাসে প্রথম ইউনিয়ন চুক্তির দাবিতে স্টারবাকস ওয়ার্কার্স ইউনাইটেড কোম্পানির বিরুদ্ধে বয়কটও ডেকেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান