ডোরড্যাশ ডেলিভারির সময় অস্টিনে আইসিইর গুলিতে ভেনেজুয়েলান যুবক আহত
টেক্সাসের অস্টিনে একজন ফেডারেল অভিবাসন এনফোর্সমেন্ট কর্মকর্তার গুলিতে ২৮ বছর বয়সী এক ভেনেজুয়েলান যুবক আহত হয়েছেন। আহত ব্যক্তি ডোরড্যাশের ডেলিভারি দিতে গিয়ে গুলিবিদ্ধ হন।
টেক্সাসের অস্টিনে একজন ফেডারেল অভিবাসন এনফোর্সমেন্ট কর্মকর্তার গুলিতে ২৮ বছর বয়সী এক ভেনেজুয়েলান যুবক আহত হয়েছেন। আহত ব্যক্তি ডোরড্যাশের ডেলিভারি দিতে গিয়ে গুলিবিদ্ধ হন।
অস্টিন পুলিশ বিভাগ জানায়, গত ২০ সেপ্টেম্বর রোববার দুপুরে অ্যান্ডারসন স্কয়ারের ৮০০০ ব্লকে গুলির ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম উইলবার রাফায়েল গার্সেস পেরেজ, যিনি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ছিলেন এবং তার বিরুদ্ধে চূড়ান্ত বহিষ্কারের আদেশ ছিল।
গুলির আগে পায়ে হেঁটে পালানোর চেষ্টা করেন গার্সেস পেরেজ, এরপর পেটে একটি গুলি লাগে। তাকে গুরুতর কিন্তু স্থিতিশীল অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি আইসিইর হেফাজতে চলে যান।
অস্টিনের মেয়র কার্ক ওয়াটসন বলেন, অস্টিনে আইসিইর অভিযান বন্ধ করা উচিত। আহতের আইনজীবী কেট লিঙ্কন-গোল্ডফিঞ্চ জানান, পরিবারকে তার অবস্থা সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। টেক্সাস রেঞ্জার্স ও অস্টিন পুলিশ ঘটনার তদন্ত করছে।
টেক্সাসের ডেমোক্র্যাট আইনপ্রণেতারা স্বাধীন তদন্ত ও বডি ক্যামেরার ফুটেজ প্রকাশের দাবি জানিয়েছেন। কয়েক মাস আগে হিউস্টনে আইসিই এজেন্ট লোরেঞ্জো সালগাদো আরাউহোকে গুলি করে হত্যা করেছিল, যিনি ওই অভিযানের লক্ষ্যও ছিলেন না।
সূত্র: এনবিসি ডিএফডব্লিউ