১৪৮ বছরেও কলের পানি আসেনি ডালাস কাউন্টির স্যান্ড ব্র্যাঞ্চে
ডালাস কাউন্টির অন্তর্গত স্যান্ড ব্র্যাঞ্চ নামের একটি ছোট জনপদে এখনো পৌঁছায়নি পৌরসভার কলের পানি। ১৮৭৮ সালে মুক্ত আফ্রিকান-আমেরিকানদের বসতি হিসেবে গড়ে ওঠা এই এলাকার প্রায় ১৫০ জন বাসিন্দা দশকের পর দশক ধরে নিরাপদ পানি ছাড়াই জীবন যাপন করছেন।

দ্য ডালাস এক্সপ্রেস এলাকাটি পরিদর্শন করে জানায়, ওয়েসাইড ব্যাপ্টিস্ট চার্চের পাদ্রি ফ্র্যাংক আলেকজান্ডার গত চার বছর ধরে রাস্তার পাশের একটি তাঁবু থেকে এলাকাবাসীকে বোতলজাত পানি বিতরণ করে আসছেন। প্রতিবেদকরা এই পানি বিতরণ কার্যক্রমে সরেজমিন উপস্থিত থেকে পরিস্থিতি দেখেন।
আলেকজান্ডার জানান, বাসিন্দারা আগে কূপের পানি ব্যবহার করতেন, কিন্তু পরীক্ষায় তা পানের অযোগ্য বলে প্রমাণিত হয়। এলাকাটি বন্যাপ্রবণ হিসেবে চিহ্নিত থাকায় পরিকাঠামো উন্নয়নে ফেডারেল তহবিল পাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছে।
সম্প্রতি এলাকায় ১০ একর ঘাসের আগুন লাগলে দমকল বাহিনীকে অন্য শহর থেকে পানি এনে আগুন নেভাতে হয়। শিশুরা পার্কে খেলার পর বাড়িতে গোসল করতে পারছে না এবং স্বাভাবিক গৃহস্থালির কাজও ব্যাহত হচ্ছে।
পাদ্রি আলেকজান্ডার বলেন, এটি ২০২৬ সাল, অথচ তারা এখনো প্রাচীন যুগের মতো বাস করছেন। এলাকাবাসীর অভিযোগ, তারা নিয়মিত কর দিলেও অন্তত ৫০ বছর ধরে এই সমস্যা চলছে এবং কোনো সমাধান মেলেনি।
সূত্র: দ্য ডালাস এক্সপ্রেস