আইফোন ছিনতাই ঠেকাতে অ্যাপলের অটোলক ফিচারের বিস্তারিত প্রকাশ পেল
আইফোন ছিনতাইয়ের মতো আচরণ শনাক্ত হলে স্বয়ংক্রিয়ভাবে ডিভাইস লক করার জন্য অ্যাপল একটি নতুন অটোলক ফিচার তৈরি করছে। আইওএস ২৭.২-এর দ্বিতীয় ডেভেলপার বেটায় পাওয়া নতুন কোড থেকে এই ফিচারের বিস্তারিত প্রকাশিত হয়েছে।
আইফোন ছিনতাইয়ের মতো আচরণ শনাক্ত হলে স্বয়ংক্রিয়ভাবে ডিভাইস লক করার জন্য অ্যাপল একটি নতুন অটোলক ফিচার তৈরি করছে। আইওএস ২৭.২-এর দ্বিতীয় ডেভেলপার বেটায় পাওয়া নতুন কোড থেকে এই ফিচারের বিস্তারিত প্রকাশিত হয়েছে।
গত ২১ সেপ্টেম্বর রোববার প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম ৯টু৫ম্যাক প্রতিবেদনে জানায়, অটোলক ফিচারটি বেশ কয়েকটি সংকেত বিশ্লেষণ করে ছিনতাই বোঝার চেষ্টা করে। যুক্ত অ্যাপল ওয়াচের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হওয়া, তীব্র ত্বরণ, দীর্ঘ সময় নেটওয়ার্কবিচ্ছিন্নতা বা নির্দিষ্ট সময়ের বেশি আনলক থাকার মতো বিষয়গুলো ফিচারটি পর্যবেক্ষণ করে।
ফিচারটি ভুলক্রমে লক হওয়া এড়াতে বায়োমেট্রিক প্রমাণীকরণ, পরিচিত অবস্থান এবং অ্যাপ কার্যকলাপের মতো সুরক্ষা ব্যবস্থাও রেখেছে। এটি একটি ভোটিং পদ্ধতি ব্যবহার করে, যেখানে ছিনতাইয়ের সংকেত লক করতে পারে আর সুরক্ষাব্যবস্থাগুলো সেই সিদ্ধান্ত বাতিল করতে পারে।
অ্যাপল এই বছরের মে মাসে এই ফিচারের কাজ শুরুর তথ্য প্রথম সামনে এসেছিল। বর্তমানে ফিচারটি ব্যবহারকারীদের জন্য সক্রিয় নয়, তবে পটভূমিতে অটোলক সার্ভিস চলছে।
স্মার্টফোন ছিনতাই বিশ্বজুড়ে বড় সমস্যা হয়ে উঠেছে। অ্যাপল আগে স্টোলেন ডিভাইস প্রোটেকশন ফিচার এনেছিল, যা অপরিচিত জায়গায় থাকলে সংবেদনশীল কার্যকলাপ সীমাবদ্ধ করে। অটোলক সেই সুরক্ষার মাত্রা আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: ৯টু৫ম্যাক