দেউলিয়া ক্যারেক্টার এআইয়ের বেশির ভাগ কর্মী নিচ্ছে ডিজনি
কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট প্ল্যাটফর্ম ক্যারেক্টার এআই দেউলিয়া হয়ে যাওয়ার পর কোম্পানিটির বেশির ভাগ কর্মীকে নিয়োগ দিতে রাজি হয়েছে ডিজনি।
কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট প্ল্যাটফর্ম ক্যারেক্টার এআই দেউলিয়া হয়ে যাওয়ার পর কোম্পানিটির বেশির ভাগ কর্মীকে নিয়োগ দিতে রাজি হয়েছে ডিজনি।
টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, ক্যারেক্টার এআই গত ১৩ অক্টোবর দেউলিয়া সুরক্ষার আবেদন করে। একটি আইনি দলিলে জানা গেছে, ডিজনি কমপক্ষে ৬০ জন কর্মীকে চাকরির প্রস্তাব দিতে রাজি হয়েছে, যা কোম্পানিটির মোট কর্মীর বেশির ভাগ।
ওই কর্মীদের বার্ষিক মোট বেতন আনুমানিক ৬ কোটি ডলার ধরা হয়েছে। পাশাপাশি ডিজনি ক্যারেক্টার এআইয়ের কিছু সম্পদ ২ কোটি ডলারে কেনার চুক্তি করেছে। প্রস্তাব পাওয়া কর্মীদের বিশাল অংশ ডিজনিতে যোগ দিতে রাজি হয়েছেন বলে দলিলে উল্লেখ রয়েছে।
ক্যারেক্টার এআইয়ের সাবেক প্রধান নির্বাহী করনদীপ আনন্দ গত সেপ্টেম্বরে ডিজনির প্রথম প্রযুক্তিপ্রধান হিসেবে যোগ দিয়েছেন। আদালতের দলিলে বলা হয়েছে, বিপুল পরিচালন ব্যয় এবং মামলাসংক্রান্ত দায়বদ্ধতার কারণে কোম্পানিটি আর্থিক সংকটে পড়ে।
এটি একটি স্টকিং হর্স বিড, অর্থাৎ অন্য কোনো ক্রেতা বেশি দাম দিলে সম্পদ কিনতে পারবে। কোম্পানিটি শিশু নিরাপত্তা নিয়ে একাধিক মামলা ও সরকারি তদন্তের মুখে পড়েছিল, যা এর পতনে ভূমিকা রাখে।
সূত্র: টেকক্রাঞ্চ