গ্র্যান্ড প্রেইরিতে ভোরের আগুনে দুজনের মৃত্যু, আহত দমকলকর্মী
গ্র্যান্ড প্রেইরিতে একটি আবাসিক বাড়িতে ভোরের আগুনে দুজন নিহত হয়েছেন। ঘটনায় একজন দমকলকর্মীও আহত হন।
গ্র্যান্ড প্রেইরিতে একটি আবাসিক বাড়িতে ভোরের আগুনে দুজন নিহত হয়েছেন। ঘটনায় একজন দমকলকর্মীও আহত হন।
গত ১৭ অক্টোবর শনিবার ভোর ৪টা ৪৮ মিনিটে গ্র্যান্ড প্রেইরি ফায়ার ডিপার্টমেন্ট শহরের গ্রিন হলো ড্রাইভের ৩৬০০ ব্লকে আগুন লাগার খবর পায়। ওই সময় ঘরের ভেতরে দুজন আটকা পড়েছেন বলে জানানো হয়।
দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেখেন ঘরটি পুরোপুরি আগুনে ঢাকা এবং ছাদ ধসে পড়ছে। প্রথম তল্লাশিতে একজন পুরুষকে জানালার মধ্য দিয়ে বের করা হয় এবং তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, যেখানে পরে তার মৃত্যু হয়।
ঘরের কাঠামো ভাঙতে শুরু করায় দ্বিতীয়বার তল্লাশিকারী দলকে সরে আসতে হয়। পরে একজন নারীকে মৃত অবস্থায় ঘটনাস্থলেই পাওয়া যায়। ঘটনায় একজন দমকলকর্মী সামান্য আহত হলেও পরে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
আগুনের কারণ এখনো তদন্তাধীন রয়েছে। গ্র্যান্ড প্রেইরি ফায়ার ডিপার্টমেন্ট ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখছে।
সূত্র: এনবিসি ডিএফডব্লিউ