ব্রেকিং ব্যাড অভিনেতা আরজে মিটে ৩৪ বছর বয়সে মারা গেছেন
মার্কিন টিভি সিরিজ ব্রেকিং ব্যাডে ওয়াল্টার হোয়াইট জুনিয়রের চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া অভিনেতা আরজে মিটে মারা গেছেন। গত ১২ অক্টোবর সোমবার টেক্সাসের ব্রাউনসভিলে বিকেলে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়, তাঁর বয়স হয়েছিল ৩৪ বছর।

সিবিএস নিউজ জানিয়েছে, তাঁর প্রতিনিধি শন রাইলি মিটের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি।
মিটে নিজেও সেরিব্রাল পালসিতে আক্রান্ত ছিলেন এবং তাঁর চরিত্র ওয়াল্টার জুনিয়রও একই রোগে আক্রান্ত ছিল। ২০১৪ সালে সিরিজের শেষ মৌসুমে অন্য কলাকুশলীদের সঙ্গে তিনি স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড পুরস্কার জিতেছিলেন।
অভিনয়ের পাশাপাশি মিটে প্রতিবন্ধকতাসম্পন্ন মানুষদের অধিকার নিয়ে সচেতনতা তৈরিতে সক্রিয় ছিলেন। তিনি ইউনাইটেড সেরিব্রাল পালসি এবং শ্রাইনার্স চিলড্রেনসের দূত হিসেবে কাজ করতেন এবং নিজের ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিবন্ধী শিল্পীদের জন্য বৃহত্তর প্রতিনিধিত্বের দাবিতে কাজ করেছিলেন।
ব্রেকিং ব্যাড টিভি ইতিহাসের অন্যতম সেরা সিরিজ হিসেবে স্বীকৃত; এতে ব্রায়ান ক্র্যান্সটন ও আনা গান-এর বিপরীতে মিটে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন।
সূত্র: সিবিএস নিউজ