ট্রাম্পকে দেওয়া ফিফার শান্তি পুরস্কার তদন্তে, ডিসেম্বরে সিদ্ধান্ত

ফিফার সামাজিক কমিটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া প্রথম ফিফা শান্তি পুরস্কারের বিষয়টি তদন্ত করবে এবং ডিসেম্বরে কাউন্সিলকে রিপোর্ট দেবে। কমিটি নির্ধারণ করবে, পুরস্কারটি বাতিল করা উচিত নাকি সংস্কার করা উচিত।

Oct 16, 2026 - 19:30
ট্রাম্পকে দেওয়া ফিফার শান্তি পুরস্কার তদন্তে, ডিসেম্বরে সিদ্ধান্ত
উইকিমিডিয়া কমন্স

ফিফার সামাজিক কমিটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া প্রথম ফিফা শান্তি পুরস্কারের বিষয়টি তদন্ত করবে এবং ডিসেম্বরে কাউন্সিলকে রিপোর্ট দেবে। কমিটি নির্ধারণ করবে, পুরস্কারটি বাতিল করা উচিত নাকি সংস্কার করা উচিত।

সুইজারল্যান্ডের জুরিখে বৃহস্পতিবার ফিফা কাউন্সিলের বৈঠকে ব্রিটিশ ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ার ডেবি হিউইট জানান, কমিটি দেখবে এই পুরস্কার কীভাবে দেওয়া হয়েছিল, কে সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এটি দেওয়া কি উচিত হয়েছিল।

গত ডিসেম্বরে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ট্রাম্পকে প্রথম ফিফা শান্তি পুরস্কার দেওয়া হয়। ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো এই পুরস্কার ঘোষণা করেছিলেন। অভিযোগ রয়েছে, কাউন্সিলকে এই বিষয়ে আগে জানানো হয়নি।

হিউইট বলেন, ফিফা সভাপতি যখন কাউন্সিলের ২১১টি সদস্য সংস্থার চেয়ে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের বেশি গুরুত্ব দেন, তখন তিনি ফুটবলের মূল চেতনা থেকে সরে যান।

২০২৬ বিশ্বকাপের বাণিজ্যিক স্বার্থ বেসরকারি বিনিয়োগকারীকে দেওয়ার ব্যর্থ পরিকল্পনার কারণে ইনফান্তিনো তীব্র সমালোচনার মুখে পড়েছেন। আগামী মার্চে তিনি তৃতীয়বারের মতো ফিফা সভাপতি পদে নির্বাচন করবেন।

সূত্র: বিবিসি স্পোর্ট