ডালাসে ৪৪৩ মিলিয়ন ডলারের পাবলিক সেফটি বন্ডে সোমবার থেকে ভোট

ডালাসের ভোটাররা ৪৪৩ মিলিয়ন ডলারের একটি পাবলিক সেফটি বন্ড প্যাকেজ অনুমোদনের সুযোগ পাচ্ছেন, যা পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র থেকে শুরু করে ৯১১ জরুরি সেবাকেন্দ্র পর্যন্ত পাঁচটি প্রকল্পে ব্যয় হবে।

Oct 18, 2026 - 19:05
ডালাসে ৪৪৩ মিলিয়ন ডলারের পাবলিক সেফটি বন্ডে সোমবার থেকে ভোট
উইকিমিডিয়া কমন্স

ডালাসের ভোটাররা ৪৪৩ মিলিয়ন ডলারের একটি পাবলিক সেফটি বন্ড প্যাকেজ অনুমোদনের সুযোগ পাচ্ছেন, যা পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র থেকে শুরু করে ৯১১ জরুরি সেবাকেন্দ্র পর্যন্ত পাঁচটি প্রকল্পে ব্যয় হবে।

গত ১৬ অক্টোবর বৃহস্পতিবার এনবিসি ডিএফডব্লু জানিয়েছে, সোমবার ১৯ অক্টোবর থেকে আর্লি ভোটিং শুরু হচ্ছে এবং চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। ভোটের দিন ৩ নভেম্বর।

প্রস্তাবিত বন্ডের অর্থ পাঁচটি খাতে ব্যয় হবে: আইন প্রয়োগকারী প্রশিক্ষণ কেন্দ্রে ৮২ মিলিয়ন ডলার, পাবলিক সেফটি ট্রেনিং কমপ্লেক্সে ১৪৯ মিলিয়ন, ৯১১ ও জরুরি অপারেশন কেন্দ্রে ৪০ মিলিয়ন, ডিপিডির প্রমাণ সংরক্ষণ ও ফরেনসিক ক্রাইম ল্যাবে ১৫০ মিলিয়ন এবং ফায়ার স্টেশন নম্বর চার পুনর্নির্মাণে ২২ মিলিয়ন ডলার।

ডালাস সিটি হল জানিয়েছে, সুদসহ মোট পরিশোধের পরিমাণ হবে প্রায় ৬২৯ দশমিক ৬ মিলিয়ন ডলার। বন্ডের খরচ সম্পত্তি কর থেকে মেটানো হবে, তবে শহর কর্তৃপক্ষ জানিয়েছে করের হার বাড়বে না।

এ বছরের মধ্যবর্তী নির্বাচনে টেক্সাসের ভোটাররা গভর্নর, মার্কিন সিনেটর এবং অ্যাটর্নি জেনারেলসহ একাধিক গুরুত্বপূর্ণ পদের জন্য ভোট দেবেন। আর্লি ভোটিং চলবে ৩০ অক্টোবর পর্যন্ত।

সূত্র: এনবিসি ডিএফডব্লু