গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক
ঢাকার গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে কয়েকজনকে ধাওয়া করতে দেখা গেছে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই অভিযানের ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে তাকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ধাওয়া করতে এবং ওয়াকিটকিতে কথা বলতে দেখা যায়।

গত ১৭ অক্টোবর শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে গেন্ডারিয়া রেললাইনের কাছে এই অভিযান চালানো হয় বলে ভিডিওতে দাবি করা হয়। প্রতিমন্ত্রী বিকেল ৫টা ১৫ মিনিটে নিজের পেজে ভিডিওগুলো প্রকাশ করেন। ভিডিওতে আগ্নেয়াস্ত্রের কিছু অংশ ঝাপসা করে দেওয়া হয়েছে।
ভিডিওতে দেখা যায়, ইশরাকসহ কয়েকজন একটি গাড়ি থেকে নেমে একদল লোককে ধাওয়া করছেন। তার সঙ্গে থাকা আরেক ব্যক্তিও আগ্নেয়াস্ত্র তাক করেন এবং একজনকে লাথি মারেন। অন্তত তিনজনকে আটক করা হয় এবং পরে পুলিশ হাতকড়া পরিয়ে নিয়ে যায়।
গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান খান জানান, প্রতিমন্ত্রীর দেহরক্ষীর ফোনে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ছয়জনকে আটক করে। তিনি বলেন, ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা প্রতিমন্ত্রীর হাতে অস্ত্র দেখেননি বলে জানিয়েছেন, তবে ভিডিওতে তিনি নিজেও অস্ত্র দেখেছেন।
সাবেক পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, জীবন বা জননিরাপত্তার হুমকি ছাড়া আগ্নেয়াস্ত্র প্রদর্শন নিষিদ্ধ। ২০২৫ সালের আগ্নেয়াস্ত্র নীতিমালা অনুযায়ী, লাইসেন্সধারী ব্যক্তি আত্মরক্ষার জন্য অস্ত্র বহন করতে পারেন, তবে ইউনিফর্ম ছাড়া জনসমক্ষে প্রদর্শন করা যায় না। সূত্র: ডেইলি স্টার