৮ বছর পর প্যারোলে মুক্তি পেলেন বোথাম জিনের হত্যাকারী অ্যাম্বার গুয়েগার
ডালাসের সাবেক পুলিশ কর্মকর্তা অ্যাম্বার গুয়েগার গত ১৬ অক্টোবর শুক্রবার প্যারোলে কারামুক্ত হয়েছেন। ২০১৮ সালে তিনি বোথাম জিনকে তাঁর নিজের অ্যাপার্টমেন্টে ঢুকে গুলি করে হত্যা করেছিলেন এবং ২০১৯ সালে খুনের দায়ে ১০ বছরের কারাদণ্ড পান।
ডালাসের সাবেক পুলিশ কর্মকর্তা অ্যাম্বার গুয়েগার গত ১৬ অক্টোবর শুক্রবার প্যারোলে কারামুক্ত হয়েছেন। ২০১৮ সালে তিনি বোথাম জিনকে তাঁর নিজের অ্যাপার্টমেন্টে ঢুকে গুলি করে হত্যা করেছিলেন এবং ২০১৯ সালে খুনের দায়ে ১০ বছরের কারাদণ্ড পান।
টেক্সাস ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল জাস্টিসের তথ্য অনুযায়ী, টেক্সাস বোর্ড অব পার্ডনস অ্যান্ড প্যারোলস গত ৭ অক্টোবর তাঁর মুক্তির অনুমোদন দেয়। গুয়েগারের সাজার মেয়াদ শেষ হওয়ার প্রায় তিন বছর আগেই এই মুক্তি কার্যকর হলো।
বোর্ড তিনটি কারণ উল্লেখ করে এই সিদ্ধান্ত নেয়: সহিংস অপরাধের কোনো পূর্বরেকর্ড না থাকা, কারাগারে সন্তোষজনক আচরণ এবং মুক্তির পর কর্মসংস্থানের জন্য বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ। এর আগে ২০২৪ সালে তাঁর প্রথম প্যারোল আবেদন নাকচ করা হয়েছিল।
নিহত বোথাম জিনের পরিবার এবং ডালাস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির দপ্তর এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল। সিভিল রাইটস আইনজীবী লি মেরিট পরিবারের পক্ষ থেকে প্যারোল সিদ্ধান্তের সমালোচনা করেছেন। এ ছাড়া অনলাইনে ছয় হাজারেরও বেশি মানুষ গুয়েগারের পূর্ণ সাজা ভোগের দাবিতে পিটিশনে সই করেছিলেন।
ঘটনাটি ঘটেছিল গত ৬ সেপ্টেম্বর ২০১৮ তারিখে। ডিউটি শেষে ডালাস পুলিশ ইউনিফর্ম পরিহিত গুয়েগার নিজের অ্যাপার্টমেন্টের বদলে ভুলে জিনের ফ্ল্যাটে ঢুকে পড়েন এবং গুলি চালান। আইসক্রিম খেতে খেতে নিজের ঘরে বসে থাকা ২৬ বছর বয়সী হিসাবরক্ষক জিন সেই গুলিতে নিহত হন। পরে ডালাস পুলিশ সদর দপ্তর সংলগ্ন লামার স্ট্রিটের একটি অংশের নামকরণ করা হয় বোথাম জিন বুলেভার্ড।
সূত্র: এনবিসি ডিএফডব্লিউ