পেনসিলভানিয়ায় হামের প্রকোপ তিন দশকে সর্বোচ্চ, এক হাজারের বেশি আক্রান্ত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে হামের প্রকোপ তিন দশকের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। সোমবার পর্যন্ত রাজ্যে ১ হাজার ৪টি আক্রান্তের খবর নিশ্চিত করেছে পেনসিলভানিয়া ডিপার্টমেন্ট অব হেলথ।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে হামের প্রকোপ তিন দশকের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। সোমবার পর্যন্ত রাজ্যে ১ হাজার ৪টি আক্রান্তের খবর নিশ্চিত করেছে পেনসিলভানিয়া ডিপার্টমেন্ট অব হেলথ।
এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে ১৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন একজন কিশোর, একজন ৪০ বছর বয়সী নারী এবং দুটি শিশু। আক্রান্তদের প্রায় এক তৃতীয়াংশ শিশু।
এপ্রিলের শেষ দিক থেকে শুরু হওয়া এই প্রকোপ এখনও কমার কোনো লক্ষণ নেই। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. জন গোল্ডম্যান বলেন, আরও তিন থেকে ছয় মাস এই প্রকোপ অব্যাহত থাকতে পারে। এর আগে একই বছর দক্ষিণ ক্যারোলাইনায় ৯৯৭টি আক্রান্তের রেকর্ড হয়েছিল, যা এখন পেনসিলভানিয়া ছাড়িয়ে গেছে।
রাজ্যের বেশিরভাগ আক্রান্ত ল্যাঙ্কাস্টার কাউন্টিতে, যেখানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আমিশ জনগোষ্ঠীর বাস। হাম প্রতিরোধে ৯৫ শতাংশ টিকা গ্রহণের হার দরকার হলেও ২০২৪ সালে দেশব্যাপী কেবল ৮৮.৫ শতাংশ কিন্ডারগার্টন শিশু এমএমআর টিকা পেয়েছে।
পেনসিলভানিয়ার পাশাপাশি ওহাইওতেও হাম ছড়িয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ কাউন্টিগুলোয় বৃহস্পতিবার পর্যন্ত ২১০টি আক্রান্তের তথ্য পাওয়া গেছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, যেসব এলাকায় টিকা গ্রহণের হার কম, সেখানে একইরকম প্রকোপ ঘটতে পারে।
সূত্র: এনবিসি নিউজ