আগাম ভোটের প্রথম দিনে ভোট দিলেন মেয়র জোহরান মামদানি

নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটের প্রথম দিনেই নিজের ভোট দিয়েছেন।

Oct 26, 2026 - 00:43
আগাম ভোটের প্রথম দিনে ভোট দিলেন মেয়র জোহরান মামদানি
উইকিমিডিয়া কমন্স

নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটের প্রথম দিনেই নিজের ভোট দিয়েছেন।

গত ২৪ অক্টোবর শনিবার সকাল ১০টার দিকে তিনি ম্যানহাটানের আপার ইস্ট সাইডে মেট্রোপলিটান মিউজিয়াম অব আর্টের ভোটকেন্দ্রে যান। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মামদানি গভর্নর ক্যাথি হকুলকে ভোট দিয়েছেন, যিনি রিপাবলিকান প্রার্থী ব্রুস ব্লেকম্যানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোট দেওয়ার সময় মামদানি ভোটকেন্দ্রের কর্মীদের জন্য ডোনাট নিয়ে যান এবং এক বিক্ষুব্ধ ব্যক্তির কটূক্তিরও মুখে পড়েন। নিউ ইয়র্ক সিটি নির্বাচন বোর্ডের তথ্য অনুযায়ী, আগাম ভোটের প্রথম দিনে শহরে মোট ৮৬ হাজার ২১৫ জন ভোট দিয়েছেন, যা গত বছরের সাধারণ নির্বাচনের প্রথম দিনের তুলনায় বেশি।

মামদানি জানান, তিনি ওয়ার্কিং ফ্যামিলিজ পার্টির লাইনে ভোট দিয়েছেন এবং পাঁচটি ব্যালট প্রস্তাবের সবগুলোতেই হ্যাঁ ভোট দিয়েছেন। তিনি বলেন, আগাম ভোট দেওয়ার পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে তার মাত্র পাঁচ মিনিট সময় লেগেছে।

নিউ ইয়র্কে আগাম ভোট চলবে আগামী ১ নভেম্বর পর্যন্ত এবং মূল নির্বাচনের দিন ধরা হয়েছে ৩ নভেম্বর। এই নির্বাচনে অ্যাটর্নি জেনারেল ও কম্পট্রোলার পদের পাশাপাশি কংগ্রেস, রাজ্য সিনেট ও অ্যাসেম্বলির আসনেও ভোট হচ্ছে।

সূত্র: নিউ ইয়র্ক পোস্ট