কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে ১৮ জন গ্রেপ্তার

কুমিল্লায় জুমার নামাজের সময় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা মিছিল বের করলে পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ১৮ জনকে গ্রেপ্তার করেছে। গত ২৩ অক্টোবর শুক্রবার কুমিল্লা শহরের নূরপুর-তেলিকোনা সড়কে এই মিছিল হয়।

Oct 26, 2026 - 00:58
কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে ১৮ জন গ্রেপ্তার
উইকিমিডিয়া কমন্স

কুমিল্লায় জুমার নামাজের সময় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা মিছিল বের করলে পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ১৮ জনকে গ্রেপ্তার করেছে। গত ২৩ অক্টোবর শুক্রবার কুমিল্লা শহরের নূরপুর-তেলিকোনা সড়কে এই মিছিল হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার গত ২৪ অক্টোবর শনিবার জানান, গত রাত থেকে সকাল পর্যন্ত জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে এই গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, জুমার নামাজের খুতবা চলাকালে ছাত্রলীগ কর্মীরা নূরপুর-তেলিকোনা সড়কে মিছিল বের করে। পরে পুলিশ ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অংশগ্রহণকারীদের শনাক্ত করে এবং যৌথ অভিযান চালিয়ে মিছিলের নেতৃত্বদানকারী কাইয়ুমসহ ১৮ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৬ জনকে কোতোয়ালি পুলিশ এবং ২ জনকে জেলা ডিবি গ্রেপ্তার করে বলে ওসি জানান। স্থানীয় সূত্রে জানা যায়, কাইয়ুম কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাকির হোসেনের ছেলে।

আটককৃতদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কুমিল্লা আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড