ঢাকায় দান্ডিয়া ও গরবা উৎসবে ভারতীয় কমিউনিটির মিলনমেলা
ঢাকায় ভারতীয় কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জমকালো দান্ডিয়া ও গরবা নাইট অনুষ্ঠান, যেখানে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। নবরাত্রি উৎসবের অংশ হিসেবে আয়োজিত এই সন্ধ্যায় ভারতীয় সংস্কৃতির নানা পরিবেশনা তুলে ধরেন প্রবাসী ভারতীয়রা।

গত ২৪ অক্টোবর শনিবার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএবিডি) ঢাকায় এই দান্ডিয়া নাইটের আয়োজন করে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন এক্স পোস্টে জানিয়েছে, অনুষ্ঠানে প্রবাসী ভারতীয় কমিউনিটির সদস্যরা রঙিন পরিবেশনার মাধ্যমে ভারতের উৎসবমুখর সংস্কৃতি তুলে ধরেন।
আইএবিডি মূলত বাংলাদেশে বসবাসরত বা সফরে আসা ভারতীয় পাসপোর্টধারীদের প্রতিনিধিত্ব করে এবং ভারতীয় হাইকমিশনের সঙ্গে মিলে কল্যাণমূলক কার্যক্রম ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। এর আগে ২০ অক্টোবর মহানবমীর দিন হাইকমিশনার ত্রিবেদী উত্তরা সর্বজনীন মন্দিরের দুর্গাপূজা মণ্ডপে যান এবং প্রার্থনায় অংশ নেন।
মহানবমীর দিন উপহাইকমিশনার পবন বাধে ঢাকেশ্বরী মন্দিরে ধুনুচি নাচ ও আরতি প্রতিযোগিতা প্রত্যক্ষ করেন, যেখানে বিভিন্ন বয়সের অংশগ্রহণকারীরা ঢাকের তালে নৃত্য পরিবেশন করেন। অষ্টমীর দিন রামকৃষ্ণ মিশনেও সান্ধ্য পূজায় যোগ দেয় ভারতীয় হাইকমিশন।
হাইকমিশনার ত্রিবেদী গুলশান-বনানী সর্বজনীন পূজা ফাউন্ডেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারের দুর্গাপূজা অনুষ্ঠানেও অংশ নিয়ে শুভেচ্ছা জানান। উৎসবমুখর এই কার্যক্রমগুলো দুই দেশের মধ্যে জনগণের পর্যায়ে সম্পর্ক জোরদারে ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র: নেশন প্রেস