মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা, নিউ মেক্সিকোর রায় মার্কিন ইতিহাসে রেকর্ড
নিউ মেক্সিকোর একটি আদালত মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা করেছে। তথ্য গোপনীয়তা সম্পর্কে ভোক্তাদের বিভ্রান্ত করার দায়ে জুরি দোষী সাব্যস্ত করার পর বিচারক ফ্রান্সিস ম্যাথু এই জরিমানার পরিমাণ নির্ধারণ করেছেন।
নিউ মেক্সিকোর একটি আদালত মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা করেছে। তথ্য গোপনীয়তা সম্পর্কে ভোক্তাদের বিভ্রান্ত করার দায়ে জুরি দোষী সাব্যস্ত করার পর বিচারক ফ্রান্সিস ম্যাথু এই জরিমানার পরিমাণ নির্ধারণ করেছেন।
সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ এই রায়কে আমেরিকার ইতিহাসে যেকোনো কোম্পানির বিরুদ্ধে কোনো অঙ্গরাজ্যের সবচেয়ে বড় রায়গুলোর একটি বলে আখ্যা দিয়েছেন। গত সেপ্টেম্বরে জুরি ফেসবুককে দোষী সাব্যস্ত করে এবং বিচারক মঙ্গলবার জরিমানার পরিমাণ ঘোষণা করেন।
মামলায় অভিযোগ ছিল, ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বিজ্ঞাপনদাতাদের সঙ্গে শেয়ার করা হয় না বলে মিথ্যা দাবি করেছে। কেমব্রিজ অ্যানালিটিকার মাধ্যমে প্রায় আট কোটি সত্তর লাখ প্রোফাইলের তথ্য সংগ্রহ করে রাজনৈতিক বিজ্ঞাপনের কাজে ব্যবহার করা হয়েছিল।
আদালতের রায়ে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এবং সাবেক প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গকে ব্যক্তিগতভাবে দায়ী করা হয়েছে। মেটার প্রধান আইন কর্মকর্তা বলেছেন, আপিলে কোম্পানি জয়ী হবে বলে তারা আত্মবিশ্বাসী।
জরিমানার অর্থ নিউ মেক্সিকোর সংবিধান অনুযায়ী শিক্ষা খাতে যাবে, তবে আপিল নিষ্পত্তির আগে তা আটকে থাকবে। অন্য ৪৮টি অঙ্গরাজ্য মেটার সঙ্গে আপোষে নিষ্পত্তি করলেও নিউ মেক্সিকো একাই আদালতে লড়েছে। এর আগে ২০১৯ সালে মার্কিন ফেডারেল ট্রেড কমিশন ফেসবুককে ৫ বিলিয়ন ডলার জরিমানা করেছিল।
সূত্র: সিবিএস নিউজ