স্পেসএক্স-টেসলা একীভূতকরণ খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন করল দুই পর্ষদ
স্পেসএক্স ও টেসলার পরিচালনা পর্ষদ দুটি কোম্পানি একীভূত করার সম্ভাবনা যাচাইয়ের জন্য আলাদা বিশেষ কমিটি গঠন করেছে। শেয়ারহোল্ডারদের দাবিতে এই কমিটি গঠিত হয়েছে বলে জানিয়েছেন ইলন মাস্ক।
স্পেসএক্স ও টেসলার পরিচালনা পর্ষদ দুটি কোম্পানি একীভূত করার সম্ভাবনা যাচাইয়ের জন্য আলাদা বিশেষ কমিটি গঠন করেছে। শেয়ারহোল্ডারদের দাবিতে এই কমিটি গঠিত হয়েছে বলে জানিয়েছেন ইলন মাস্ক।
টেকক্রাঞ্চ জানিয়েছে, গত ২০ অক্টোবর স্পেসএক্সের তৃতীয় প্রান্তিকের আয় ঘোষণার সময় মাস্ক বলেন, উভয় কোম্পানিতে তাঁর স্বার্থের দ্বন্দ্ব থাকায় তিনি কমিটির আলোচনায় অংশ নিতে পারছেন না। কমিটিতে রয়েছেন স্বাধীন পরিচালকরা।
স্পেসএক্সে মাস্কের ৫০ শতাংশের বেশি ভোট অধিকার রয়েছে, যা ওই কোম্পানিতে একীভূতকরণের অনুমোদন সহজ করবে। টেসলায় অনুমোদনের জন্য ভোটদানকারীদের নয়, সব শেয়ারহোল্ডারের ৫০ শতাংশ সমর্থন প্রয়োজন হবে।
মাস্ক বলেছেন, একীভূতকরণকে তিনি সমর্থন করলেও এটি নিশ্চিত নয়। দুই কোম্পানির বিশেষ কমিটি এখনও কোনো লেনদেনের শর্তে একমত হয়নি।
এই একীভূতকরণ হলে কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যার, রোবোটিক্স, স্পেসএক্সের কক্ষপথভিত্তিক এআই ডেটা সেন্টার প্রকল্প স্টারমাইন্ড এবং টেসলা-স্পেসএক্সের যৌথ চিপ কারখানা তেরাফ্যাবে সহযোগিতা বাড়ানো সম্ভব হবে বলে মাস্ক জানান।
সূত্র: টেকক্রাঞ্চ