Tag: স্পেসএক্স

স্পেসএক্স-টেসলা একীভূত হলে সাড়ে তিন ট্রিলিয়ন ডলারের কোম্পানি, বাধা রাজনীতি

ইলন মাস্কের মহাকাশ কোম্পানি স্পেসএক্স ও গাড়ি নির্মাতা টেসলা একীভূত হলে তা হতে পারে ইতিহাসের সবচেয়ে বড় কোম্পানি একীভবন, যার আনুমানিক মূল্য দাঁড়াবে প্রায় সাড়ে তিন ট্রিলিয়ন ডলার। তবে বিশ্লেষকদের মতে, এই চুক্তির পথে নিয়ন্ত্রক সংস্থার চেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে রাজনীতি।

স্পেসএক্স-টেসলা একীভূতকরণ খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন করল দুই পর্ষদ

স্পেসএক্স ও টেসলার পরিচালনা পর্ষদ দুটি কোম্পানি একীভূত করার সম্ভাবনা যাচাইয়ের জন্য আলাদা বিশেষ কমিটি গঠন করেছে। শেয়ারহোল্ডারদের দাবিতে এই কমিটি গঠিত হয়েছে বলে জানিয়েছেন ইলন মাস্ক।

অ্যান্থ্রপিকের শেয়ারের ৫ শতাংশ জনকল্যাণ তহবিলে, আইপিও আসছে

কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি অ্যান্থ্রপিক তার শেয়ারের ৫ শতাংশ একটি পাবলিক বেনেফিট ফান্ডে দেওয়ার ঘোষণা দিয়েছে। একইদিনে ইলন মাস্ক জানিয়েছেন, তিনি আগামী বছর তার স্পেসএক্সের একটি করে শেয়ার যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে দেবেন।

স্টারলিংক প্রত্যাখ্যানে ডেল্টা এয়ারলাইনসকে মাস্কের হুঁশিয়ারি

স্পেসএক্সের স্টারলিংক সেবা প্রত্যাখ্যান করায় ডেল্টা এয়ারলাইনসকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ইলন মাস্ক, বলেছেন এতে বিপুল যাত্রী হারাবে কোম্পানি।

ফ্লোরিডা থেকে স্পেসএক্সের রকেটে আইএসএসে নাসার চার নভোচারী

নাসার ক্রু-১৩ মিশনে চার নভোচারী বৃহস্পতিবার স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) উদ্দেশে রওনা দিয়েছেন।

মহাকাশে এআই ডেটা সেন্টারের পথে গুগল, পাঠাল প্রসেসরবাহী স্যাটেলাইট

গুগল তার টেনসর প্রসেসিং ইউনিট সংবলিত একটি স্যাটেলাইট স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটে করে পৃথিবীর নিম্ন কক্ষপথে পাঠিয়েছে। গত ১ অক্টোবর বৃহস্পতিবার এই উৎক্ষেপণ সম্পন্ন হয়। এটি গুগলের প্রজেক্ট সানক্যাচারের একটি পরীক্ষামূলক মিশন।

টেক্সাস থেকে প্রথমবার কক্ষপথে উড়ল স্পেসএক্সের স্টারশিপ

স্পেসএক্সের স্টারশিপ মহাকাশযান সোমবার টেক্সাসের বোকা চিকা থেকে উৎক্ষেপণ করে প্রথমবারের মতো পৃথিবীর কক্ষপথে পৌঁছেছে। ১০ ঘণ্টার এই উড়ানে ২৬টি স্টারলিংক স্যাটেলাইট মহাকাশে ছাড়া হবে।

রোববার উৎক্ষেপণ নাসার রোমান টেলিস্কোপ, হাবলের চেয়ে দৃষ্টিক্ষেত্র ১০০ গুণ বড়

নাসার ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ আগামী ৩০ আগস্ট রোববার ভোর ৬টা ২৬ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্সের ফ্যালকন হেভি রকেটে উৎক্ষেপণ করা হবে। এই টেলিস্কোপটির দৃষ্টিক্ষেত্র হাবল টেলিস্কোপের চেয়ে ১০০ গুণ বড়।

৩৮ মিনিটে দুই রকেট উৎক্ষেপণে স্পেসএক্সের নতুন রেকর্ড

মাত্র ৩৮ দশমিক ৫ মিনিটের ব্যবধানে দুটি ফ্যালকন ৯ রকেট উৎক্ষেপণ করে নতুন রেকর্ড গড়েছে মার্কিন বেসরকারি মহাকাশ সংস্থা স্পেসএক্স।

বেজোসের ব্লু অরিজিন প্রথমবারের মতো বাইরের বিনিয়োগকারীদের কাছ থেকে ১ হাজার কোটি ডলার সংগ্রহ করেছে

মার্কিন মহাকাশ কোম্পানি ব্লু অরিজিন প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো বাইরের বিনিয়োগকারীদের কাছ থেকে ১ হাজার কোটি ডলার সংগ্রহ করেছে, যেখানে কোম্পানির মূল্যমান ধরা হয়েছে ১৩ হাজার কোটি ডলার।

আইপিওর এক মাসেরও কম সময়ে নাসডাক-১০০-এ জায়গা পেল স্পেসএক্স

ইলন মাস্কের মহাকাশ কোম্পানি স্পেসএক্স ৭ জুলাই নাসডাক-১০০ সূচকে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে। টিকার প্রতীক এসপিসিএক্স-এর অধীনে ২.৩ ট্রিলিয়ন ডলার বাজার মূলধনের এই কোম্পানিটি সূচকে প্রায় ১ শতাংশ ওজন পাবে।

স্পেসএক্সের শেয়ারে ধস, ওপেনএআই আইপিও ২০২৭ পর্যন্ত পিছিয়ে দেওয়ার কথা ভাবছে

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই তার প্রাথমিক পাবলিক শেয়ার অফার ২০২৬ থেকে ২০২৭ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে, কারণ স্পেসএক্সের শেয়ার তালিকাভুক্তির পর দর ধরে রাখতে পারেনি।

শেয়ারবাজারে এলো স্পেসএক্স, নাসডাক ১০০-তে যোগ দেবে কয়েক সপ্তাহেই

মার্কিন মহাকাশ কোম্পানি স্পেসএক্সের শেয়ার শেয়ারবাজারে আসতেই দ্রুত মূল্য বৃদ্ধি পেয়েছে। গত ২০ জুন শনিবার এনপিআর জানিয়েছে, বৃহস্পতিবার বাজার বন্ধে স্পেসএক্সের শেয়ারের দাম ছিল প্রতিটি প্রায় ১৮৫ ডলার। গবেষণা সংস্থা মর্নিংস্টারের মতে এটি কোম্পানির যুক্তিসংগত মূল্যের প্রায় তিনগুণ।

স্পেসএক্স ৬০ বিলিয়ন ডলারে কৃত্রিম বুদ্ধিমত্তার কোডিং স্টার্টআপ কার্সর কিনছে

মহাকাশ প্রতিষ্ঠান স্পেসএক্স কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত কোডিং সহকারী কার্সরের নির্মাতা প্রতিষ্ঠান অ্যানিস্ফিয়ারকে ৬০ বিলিয়ন ডলারে কিনে নিচ্ছে। চুক্তির পর স্পেসএক্সের বাজারমূল্য ২.৭ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

ইতিহাসের সবচেয়ে বড় শেয়ার ছাড় স্পেসএক্সের, সংগ্রহ ৭৫ বিলিয়ন ডলার

মার্কিন মহাকাশ কোম্পানি স্পেসএক্স নাসডাক শেয়ারবাজারে তালিকাভুক্তির মাধ্যমে ৭৫ বিলিয়ন ডলার সংগ্রহ করে ইতিহাসের সবচেয়ে বড় আইপিওর রেকর্ড তৈরি করেছে। প্রথম দিনে শেয়ারের মূল্য ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ইতিহাসের সর্ববৃহৎ আইপিওর পথে স্পেসএক্স, তোলা হতে পারে ৩০ বিলিয়ন ডলারেরও বেশি

২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্তির পথে ইলন মাস্কের স্পেসএক্স। বাজার থেকে ৩০ বিলিয়ন ডলারেরও বেশি তহবিল উত্তোলনের লক্ষ্য কোম্পানিটির। তালিকাভুক্ত হলে এটিই হবে ইতিহাসের সবচেয়ে বড় আইপিও।